সাভার-আশুলিয়া-ধামরাইয়ে বিভিন্ন ফার্মেসিতে মেডিসিন সংকট
উত্তরদক্ষিণ অনলাইন ০৩ এপ্রিল ২০২০ । ২০:০৬
সাভার,আশুলিয়া,ধামরাইয়ে বিভিন্ন ফার্মেসী গুলোতে ঔষধের সংকট দেখা দিয়েছে বলে অভিযোগ ক্রেতাদের। ক্রেতারা তাদের প্রযোজনীয় ওষুধ পাচ্ছে না। বিশেষ করে ঠান্ডা জনিত রোগের ঔষধ এবং এন্টিবায়োটিক এক প্রকার নাই। পাইকারি ও খুচরা দোকান থেকেও মেডিসিন পাচ্ছেন না সাধারণ ক্রেতারা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, করোনাভাইরাস প্রার্দুভাবের এই সময় প্রয়োজনীয় ও জীবাণু নাশক রক্ষাকারী ঔষধ কিনতে প্রতিনিয়ত ভিড় থাকছে ফার্মেসিগুলোতে। এরই মধ্যে কিছু কিছু ফার্মেসী ঠান্ডা জনিত রোগের ঔষধ ও হ্যান্ড স্যানিটাইজার এবং হ্যান্ড গ্লাভস ছাড়া অন্যান্য ওষুধের তুলনামূলকভাবে দাম বেশি রাখা হচ্ছে। এতে বিপাকে পড়ছে সাধারণ ক্রেতারা প্রতি ঔষধের নির্দিষ্ট মূল্য থেকে ৫ বা ১০টাকা বেশি রাখা হচ্ছে বলে জানান সাধারণ ক্রেতারা। ক্রেতাদের দাবি তারা যেন নির্দিষ্ট দামে মেডিসিন কিনতে পারে এবং এই হয়রানি থেকে মুক্তি পান।
এই বিষয়ে বিভিন্ন ফার্মেসীতে যোগাযোগ করা হলে তারা অভিযোগ অস্বীকার করে বলেন, আমরা সরকার নির্ধারিত মুল্যে মেডিসিন বিক্রি করে থাকি, কোন ফার্মেসী এই করে কিনা আমাদের জানা নাই। তবে কেউ যদি এই ধরনের অন্যায় করে থাকে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া দরকার।

