সাভারে ৬ টি বাড়ি লকডাউন

সাভারে ৬ টি বাড়ি লকডাউন

উত্তরদক্ষিণ অনলাইন ০৮ এপ্রিল ২০২০। ১৮:৫০

ঢাকার অদূরে সাভারের পৌর এলাকার সুবাজ বাগে ৬টি বাড়ি লকডাউন করেছে পুলিশ। বাড়ি বাসিন্ধারা গতকাল সিলেট থেকে তাবলীগ জামাত শেষ করে এলাকায় আসেন। বুধবার (০৮ এপ্রিল) দুপুরে স্থানীয় কাউন্সিলর উপস্থিত হয়ে বাড়িগুলো লাল নিশান টাঙ্গিয়ে লকডাউনের ঘোষণা দেন।

স্থানীয় কাউন্সিলর সানজিদা শারমিন জানান, গতকাল সিলেট থেকে তাবলীগ জামাতের এই এলাকার ৭ জন তাদের বাড়িতে পৌঁছান। পরে খবর পেয়ে পুলিশ প্রশাসেনর নির্দেশে ৬ টি বাড়ি লকডাউন করা হয়েছে। অন্তত ১৪ দিন তারা কেউ বাড়ির বাইরে বের হতে বা বাইরে থেকে কেউ ভিতরে প্রবেশ করতে পারবেন না। তাদের প্রয়োজনীয় খাবার দাবার পৌছে দেয়া হবে।

এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ জানান, স্থানীয় জনগনের খবর ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করা হয়। পরে এলাকাবাসীর অনুরোধ ও সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ৬ বাড়ি লকডাউন ঘোষণা করা হয়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading