ঠেকানো যাচ্ছে না সংক্রমণ, ইন্ডিয়ার পরিস্থিতি ভয়াবহ!

ঠেকানো যাচ্ছে না সংক্রমণ, ইন্ডিয়ার পরিস্থিতি ভয়াবহ!

উত্তরদক্ষিণ অনলাইন ০৯ এপ্রিল ২০২০। ১৩:২০

নয়াদিল্লি থেকে সাবিনা ইয়াসমিন: ইন্ডিয়াজুড়ে লকডাউন চলছে। কিন্তু ঠেকানো যাচ্ছে না নভেল করোনাভাইরাস সংক্রমণ। বরং দেশটিতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের হার ও মৃত্যুর সংখ্যা। পরিস্থিতি মোকাবিলায় হিমশিম খাচ্ছে নরেন্দ্র মোদির বিজেপি সরকার।

গত বুধবারই দেশটিতে করোনা সংক্রমণ ৫ হাজার ছাড়িয়েছিল। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সেই সংখ্যাটা আরও একটা লম্বা লাফ দিল। মোদি সরকারের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, পূর্বের ২৪ ঘণ্টায় ইন্ডিয়ায় করোনা ভাইরাস বা কভিড-১৯ সংক্রমিত হয়েছেন আরও ৫৪০ জন। ফলে গোটা দেশজুড়ে এখন আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৭৩৪ জনে পৌঁছেছে। একই সময়ে নতুন করে মৃত্যু হয়েছে ১৭ জনের। সবমিলিয়ে এ পর্যন্ত ইন্ডিয়ায় মোট ১৬৬ জন করোনায় প্রাণ হারিয়েছেন। আর আক্রান্তদের মধ্যে বৃহস্পতিবার পর্যন্ত ৪৭২ জন সুস্থ হওয়ার খবর দিয়েছে দেশটির গণমাধ্যমগুলো।

আনন্দবাজার ও এনডিটিভির খবর অনুযায়ী, ইন্ডিয়ায় করোনা সংক্রমণ সবচেয়ে ভয়াবহ রূপ নিয়েছে মহারাষ্ট্রে। ওই রাজ্যে আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়ে গিয়েছিল বুধবারই। বৃহস্পতিবার সেই সংখ্যাটা হয়েছে ১ হাজার ১৩৫ জন। শুধু মহারাষ্ট্রেই মৃত্যু হয়েছে ৭২ জনের। এর পরেই রয়েছে গুজরাট। সেখানে মোট ১৬ জনের মৃত্যু হয়েছে। মধ্যপ্রদেশে মৃত্যু হয়েছে ১৩ জনের। পশ্চিমবঙ্গে মৃতের সংখ্যা ৫।

আক্রান্তের সংখ্যার নিরিখে মহারাস্ট্রের পরে রয়েছে- তামিলনাড়ুতে ৭৩৮ জন, দিল্লিতে ৬৬৯, রাজস্থানে ৩৮১, উত্তরপ্রদেশে ৩৬১, অন্ধ্রপ্রদেশে ৩৪৮, কেরলায় ৩৪৫ এবং মধ্যপ্রদেশ ২২৯ জন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading