সাতক্ষীরায় পবিত্র শবে-বরাত উপলক্ষে আটা, সুজি ও চিনি বিতরণ

সাতক্ষীরায় পবিত্র শবে-বরাত উপলক্ষে আটা, সুজি ও চিনি বিতরণ

উত্তরদক্ষিণ অনলাইন ১০ এপ্রিল ২০২০। ১৬:২১

সাতক্ষীরায় পবিত্র শবে-বরাত উপলক্ষে সাতক্ষীরা সদর ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির পক্ষ থেকে বর্তমান করোনা পরিস্থিতিতে গৃহবন্দী নিম্নবিত্ত-দরিদ্র মানুষদের মাঝে আটা, সুজি ও চিনি বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার (১০ এপ্রিল) বিকালে সাতক্ষীরা পৌরসভার ০৪ নং ওয়ার্ডের সুলতানপুর মল্লিক বাড়ির মাঠে খেটে খাওয়া নিন্মবিত্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সুলতানপুর কাঁচা বাজার সমিতির মেম্বার ও সুলতানপুর বাদশাহ ফয়সাল জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মো. আব্দুর রহিম বাবু’র নেতৃত্বে খেটে খাওয়া অসহায় পরিবারের মাঝে শবে-বরাত’র খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

প্রাণঘাতি নোভেল করোনা ভাইরাসের সংক্রমণ রোধে নিম্নবিত্ত মানুষ যারা কর্মহীন ও গৃহবন্দী হয়ে পড়েছে সেইসব ৪০০ পরিবারকে আটা, সুজি ও চিনিসহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রী বিতরনের শুরুতে সুলতানপুর মল্লিক বাড়ির মাঠে উপস্থিত কিছু পরিবারের সদস্যদের হাতে এইসব সামগ্রী তুলে দেওয়া হয়। করোনার সংক্রমণ ঝুঁকি রোধে জনসমাগম না করে অল্পসংখ্যক পরিবারকে কার্ড দিয়ে হাজির করা হয়। এরপর তালিকা অনুযায়ী সবার বাড়িতে পবিত্র শবে-বরাত উপলক্ষে খাদ্য সামগ্রী পৌছে দেওয়া হয়। করোনা ভাইরাসের প্রভাবে কয়েক সপ্তাহ ধরে বন্ধ রয়েছে সাধারণ মানুষের উপার্জনের সকল পথ। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার ০৪ নং ওয়ার্ড কাউন্সিলর কাজী ফিরোজ হাসান, সুলতানপুর বাদশাহ ফয়সাল জামে মসজিদ কমিটির সভাপতি মীর হাবিবুর রহমান বিটু সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading