করোনা আতঙ্কেও চলছে হিলিতে মাদকের দৌরাত্ম্য

করোনা আতঙ্কেও চলছে হিলিতে মাদকের দৌরাত্ম্য

মহামারি করোনা আতঙ্কে যখন গোটা বিশ্বসহ বাংলাদেশ আতঙ্কিত তখনও থেমে নেই দিনাজপুরের হিলির মাদক ব্যবসায়ীদের দৌড়ঝাঁপ।

গতকাল শনিবার সন্ধ্যা থেকে আজ রোববার (১২ এপ্রিল) সকাল পর্যন্ত উপজেলায় পৃথক পৃথক অভিযানে ২৭০ পিচ ইয়াবা, ২২ বোতল ফেন্সিডিল ও ৯০ গ্র্ম গাঁজাসহ ৫ জনকে আটক করেছে থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা দিনাজপুরের বিরামপুরের কসবা সাগরপুর গ্রামের আব্দুর সালামের ছেলে বিপ্লব হোসেন (২৬) ও একই গ্রামের নাজমুল হোসেনের ছেলে রিপন (২২), মৃত মছির উদ্দিনের ছেলে মামুনুর রশিদ মামুন (৩৮), কোরমান আলীর ছেলে এরশাদ আলী (৩১) ও মৃত শফিক উদ্দিনের ছেলে বিপ্লব তারা সবাই হাকিমপুর উপজেলার রায়ভাগ গ্রামের।
আজ রোববার (১২ এপ্রিল) দুপুর ১ টায় আসামীদের দিনাজপুর জেল-হাজতে পাঠানো হয়েছে, বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক আকন্দ।

তিনি জানান, শনিবার সন্ধ্যা থেকে রোববার সকাল পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে আমার নেতৃত্বে থানা অফিসারসহ সঙ্গী ফোর্স নিয়ে উপজেলায় মাদক বিরোধী বিশেষ পৃথক পৃথক স্থানে অভিযান পরিচালা করি। অভিযান চালিয়ে ২৭০ পিচ ইয়াবা, ২২ বোতল ফেন্সিডিল ও ৯০০ গাঁজাসহ তাদের হাতেনাতে আটক করি। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রচলিত মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে জেল-হাজতে পাঠানো হয়েছ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading