ধনবাড়ীতে ৪শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

ধনবাড়ীতে ৪শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

উত্তরদক্ষিণ অনলাইন ১২ এপ্রিল ২০২০। ১৫:৩১

টাঙ্গাইলের ধনবাড়ীতে চালাষ মধ্যপাড়া স্পোর্টস্ একাডেমীর আয়োজনে করোনার পার্দুভাবে কর্মহীন ধনবাড়ী পৌর শহরের চার শতাধিক অসহায় ছিন্নমূল হতদরিদ্র  পরিবারের মাঝে চাল,ডাল, তেল, আলু, সাবান, পেয়াজ ইত্যাদি খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

গত শনিবার( ১১ এপ্রিল ২০ইং) চালাষ মধ্যপাড়া স্পোর্টস্ একাডেমীর কার্যালয়ের সামনে সামাজিক নিরাপদ দূরত্ব বজায় রেখে তৃতীয় বারের মত শতাধিক দরিদ্র পরিবারের মাঝে পুর্তগাল প্রবাসী রহমত উল্ল্যাহ নয়ন এর আর্থিক সহযোগহীতায় এ খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ধনবাড়ী পৌর মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চালাষ মধ্যপাড়া স্পোর্টস্ একাডেমীর উদেষ্টা শাহ আলম হক, আনোয়ার হোসেন মিন্টু, আ: মজিদ, মোজাম্মেল হক, ধনবাড়ী সিএনজি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, সাংবাদিক হাফিজুর রহমান, চালাষ মধ্যপাড়া স্পোর্টস্ একাডেমীর সভাপতি রফিকুল ইসলাম মামুন, সাধারণ সম্পাদক মেহেদী হাসান প্রমূখ।

চালাষ মধ্যপাড়া স্পোর্টস্ একাডেমীর উদেষ্টা শাহ আলম হক জানান, করোনা একটি বৈষ্যিক সমস্যা । করোনার কারনে আমাদের দেশের অনেক অসহায় হতদরিদ্র মানুষ কষ্টে দিনপাত চালাচ্ছে । আমরা আমাদের সামান্য প্রয়াসের এই সহযোগীতা করে যাচ্ছি। আগামীদিনেও আমাদের এই চেষ্টা অব্যহত থাকবে ইনশাল্লাহ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading