সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

উত্তরদক্ষিণ ১৩ এপ্রিল ২০২০ । ১১:১৫

বাংলা নববর্ষ সামনে রেখে আজ সোমবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নভেল করোনাভাইরাসের মহামারির মধ্যে আগামীকাল মঙ্গলবার (১৪ এপ্রিল) বাংলা নববর্ষ। এবার নববর্ষের সব আনুষ্ঠানিকতা আগেই বাতিল করা হয়েছে। তবে করোনা নিয়ে দেশের সার্বিক পরিস্থিতি ও নববর্ষের শুভেচ্ছা জানাতেই সরকারপ্রধান এই ভাষণ দিতে যাচ্ছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় জাতীয় সম্প্রচারমাধ্যমে সরকারপ্রধানে ভাষণ প্রচার করা হবে।

মঙ্গলবার বাংলা ক্যালেন্ডারের নতুন বছর-বঙ্গাব্দ ১৪২৭ শুরু হচ্ছে এমন এক পরিস্থিতিতে, যখন করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে দেশের ১৭ কোটি মানুষকে লকডাউনের মধ্যে কাটাতে হচ্ছে ঘরবন্দি জীবন। নতুন বছরে পুরনো সব জীর্ণতা মুছে যাবে- এই প্রত্যাশা নিয়ে প্রতি বছর নানা আয়োজনে বৈশাখের প্রথম দিনটি উদযাপন করে বাঙালি। বর্ষবরণের এ আয়োজনই বাঙালির সবচেয়ে বড় অসাম্প্রদায়িক উৎসব। বৈশাখের প্রথম সকালে চারুকলার যে ‘মঙ্গল শোভাযাত্রা’ হয়, তা এখন ইউনেস্কোর ‘ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ’।

কিন্তু এবার মহামারীর মধ্যে পহেলা বৈশাখে নববর্ষের সব ধরনের অনুষ্ঠান স্থগিত করেছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ঘরে থেকে পরিবারের সঙ্গে উদযাপনে বাধা নেই। কিন্তু বাইরে জনসমাগম করে কোনো ধরনের উদযাপন যেন না হয়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading