দেশে আক্রান্ত ৮০৩। নতুন শনাক্ত ১৮২, মৃত্যু ৫, সুস্থ ৩

উত্তরদক্ষিণ ১৩ এপ্রিল ২০২০ । ১৪:৪০

দেশে গত ২৪ ঘণ্টায় নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ৩৯ জনে দাঁড়ালো। বাড়েছে নতুন আক্রান্তের সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হয়েছেন ১৮২ জন। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছালো ৮০৩ জনে। গত একদিনে ১৫৭০ জনের নমুনা পরীক্ষা করে এই তথ্য জানা গেছে। একই সময়ে দেশে করোনা আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন তিনজন, এ নিয়ে সর্বমোট সুস্থ হয়েছেন ৪২ জন।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে দেশের কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিন অনলাইনে প্রচারিত হয়। এই সময় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এই তথ্য জানান। তিনি দেশের সার্বিক করোনা পরিস্থিতি তুলে ধরেন।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে বুলেটিনে আরও যুক্ত ছিলেন স্বাস্থ্য অধিদফতরের জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading