সাভারে লাঠিয়াল বাহিনীর অত্যাচারে অতিষ্ট মানুষ

সাভারে লাঠিয়াল বাহিনীর অত্যাচারে অতিষ্ট মানুষ

উত্তরদক্ষিণ ১৩ এপ্রিল ২০২০ । আপডেট ১২:০৭

সরকারের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও রাজধানীর সন্নিকটে সাভারে অপরিকল্পিতভাবে বিভিন্ন এলাকায় রাস্তাঘাট বন্ধ করে লকডাউন করাসহ অতি উৎসাহী লাঠিয়াল বাহিনীর অত্যাচারে অতিষ্ট হয়ে পড়েছে সাধারন মানুষ। এতে করে জরুরী সেবা কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি অতি প্রয়োজনে বাসা থেকে বের হয়েও এসব লাঠিয়াল বাহিনীর হামলার শিকার হতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।

সরেজমিনে সাভার-আশুলিয়ার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, এসব এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তাগুলো বাঁশ, কাঠ, ইট ফেলে বন্ধ করে দিয়েছে স্থানীয় লাঠিয়াল বাহিনীর সদস্যরা। লাঠি-সোটা, হকিস্টিক হাতে বিভিন্ন এলাকায় টহল দিতে দেখা যায় কিছু বখাটে যুবকদের। এসব গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ করে দেওয়ায় একদিকে যেমন বিভিন্ন জরুরী সেবা কার্যক্রম ব্যহত হচ্ছে, অন্যদিকে তাদের হাতে লাঞ্চিত হওয়ার ভয়ে জরুরী প্রয়োজনেও বাসা থেকে বের হতে পারছেন না এলাকার বাসিন্দারা।

অপরদিকে শিল্পাঞ্চল সাভার আশুলিয়ার অনেক পোশাক কারখানায় বেতন প্রদান কার্যক্রম চলমান রয়েছে। বেশ কিছু পোশাক শ্রমিক কারখানা থেকে বেতন নিয়ে বাসায় ফেরার পথে নারী পোশাক শ্রমিকসহ পুরুষ শ্রমিকরাও আশুলিয়ার বিভিন্ন এলাকায় বখাটে লাঠিয়াল বাহিনীর মারধরের শিকার হন বলে অভিযোগও পাওয়া গেছে।

ইতিপূর্বে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমান জুমন তার ফেসবুকের একটি স্ট্যাটাসের মাধ্যমে জানান, প্রশাসনের পক্ষ থেকে সাভার উপজেলার কোন রাস্তা-ঘাট বন্ধ কিংবা কোন এলাকা লকডাউন করা হয়নি। উপজেলা প্রশাসনের অনুমতি ব্যতিরেকে সকলকে রাস্তা-ঘাট বন্ধ করা থেকে বিরত থাকতে নির্দেশ দেন তিনি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading