দেশে সুস্থ হওয়ার চেয়ে মৃত্যু বেশি!

দেশে সুস্থ হওয়ার চেয়ে মৃত্যু বেশি!

উত্তরদক্ষিণ ১৪ এপ্রিল ২০২০ । ১৫:৪০

নভেল করোনা সংক্রমণে বিশ্ব আজ লণ্ডভণ্ড হয়ে গেছে। মানুষ করোনার সংক্রমণে নিরাপত্তাহীন। প্রতিদিনই দীর্ঘ হচ্ছে আক্রান্ত আর মৃত্যুর মিছিল। অবশ্য আশার কথা হচ্ছে, করোনা থেকে সুস্থ হওয়া মানুষের সংখ্যাও বাড়ছে। যত মানুষ করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করছেন তার চেয়ে সুস্থ হওয়ার হার তার চেয়ে বহুগুণ বেশি। কিন্তু বাংলাদেশে এই চিত্র উল্টো। এ পর্যন্ত সরকারি তথ্য অনুযায়ী সুস্থ হওয়ার চেয়ে মৃত্যু মানুষের সংখ্যাই বেশি।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সবশেষ স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত বাংলাদেশে করোনা বা কভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন ১০১২ জন। তাদের মধ্যে মৃত্যু হয়েছে ৪৬ জনের। আর সুস্থ হওয়ার সংখ্যা মাত্র ৪২ জন। এছাড়া করোনার উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন স্থানে মানুষের মৃত্যুর খবর এসেছে বিভিন্ন গণমাধ্যমে। যদিও তাদের অনেকের পরীক্ষা না হওয়ায় তাদের মৃত্যুর কারণ সরকারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি।

এদিকে, মঙ্গলবারই প্রথম বাংলাদেশে একদিনে আক্রান্তের সংখ্যা ২০০ ছাড়িয়েছে। সেই সঙ্গে হাজার পাড় হলো করোনায় আক্রান্ত। সরকারি হিসাবে এদিন বলা হয়েছে, দেশে মোট আক্রান্ত হয়েছেন ১০১২ জন। গত ২৪ ঘণ্টয় মারা গেছেন ৭ জন। মোট মারা গেছেন ৪৬ জন। ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্ত হয়। এর পর ৩৮ দিনে হাজার ছাড়ায় আক্রান্তের সংখ্যা।

আইইডিসিআরের পক্ষ থেকে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ ১৮০৪ জনের। তবে আগের কিছু নমুনাসহ ১৯০৫টি পরীক্ষা করা হয়েছে। আর গত ৩৮ দিনে দেশে মোট ১৩ হাজার ১২৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা এ তথ্য জানান।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading