আমেরিকায় একদিনেই ২,২২৮ জনের মৃত্যু : জনস হফকিন্স

আমেরিকায় একদিনেই ২,২২৮ জনের মৃত্যু : জনস হফকিন্স

উত্তরদক্ষিণ ১৫ এপ্রিল ২০২০ । ১২:৩৭

গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রে ২ হাজার ২২৮ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টায় জনস হফকিন্স ইউনিভার্সিটি এ তথ্য জানায়। খবর এএফপি’র।

যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা দুইদিন হ্রাস পাওয়ার পর এ সংখ্যা অনেক বাড়লো। এর আগে গত ১০ এপ্রিল করোনা ভাইরাসে দেশটিতে সর্বোচ্চ মৃতের সংখ্যা ছিল ২ হাজার ১০৮ জন। আজকের এ সংখ্যা আগের রেকর্ড ছাড়িয়ে গেল।

এ নিয়ে যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ২৫ হাজার ৭৫৭ জনে দাঁড়ালো। এ সংখ্যা অন্য যেকোন দেশের চেয়ে অনেক বেশি।

এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার বলেন, যুক্তরাষ্ট্রের অনেক এলাকার করোনা ভাইরাস সংক্রান্ত শাটডাউন খুব শিগগরই তুলে নেয়া হতে পারে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading