গোপালগঞ্জে লকডাউন, তিন পুলিশসহ আক্রান্ত ৯

গোপালগঞ্জে লকডাউন, তিন পুলিশসহ আক্রান্ত ৯

উত্তরদক্ষিণ ১৪ এপ্রিল ২০২০ । ১৯:২২

তিন পুলিশ সদস্যসহ নয়জন আক্রান্ত হওয়ার পর গোপালগঞ্জকে অবরুদ্ধ ঘোষণা করেছেন জেলা প্রশাসক।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় জেলা প্রশাসক শাহিদা সুলতানা এক বিজ্ঞপ্তিতে বলেন, মঙ্গলবার রাত ১০টা থেকেই এই অবরোধ কার্যকর হবে।

এর আগে মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত কমিটির সভা হয়। সভায় জেলার সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

ওই সভায় জানানো হয়, মঙ্গলবার পর্যন্ত এ জেলায় তিন পুলিশ সদস্যসহ মোট নয়জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

জেলা প্রশাসক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির সিদ্ধান্তে গোপালগঞ্জ জেলাকে অবরুদ্ধ ঘোষণা করা হল। এখন থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ জেলায় জনসাধারণের প্রবেশ ও প্রস্থান নিষিদ্ধ করা হল। জাতীয় ও আঞ্চলিক সড়ক-মহাসড়ক বা নৌপথে  অন্য জেলা থেকে গোপালগঞ্জে কেউ প্রবেশ  করতে পারবেন না। এ জেলা থেকেও কেউ অন্য জেলায় যেতে পারবেন না। জেলার এক উপজেলা থেকে অন্য উপজেলায়ও আসা-যাওয়া করা যাবে না।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading