করোনায় আক্রান্ত কোন জেলায় কত?
উত্তরদক্ষিণ ১৫ এপ্রিল ২০২০ । ১৫:৪০
সারাদেশে নভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৩১ জন। বুধবার (১৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী, আক্রান্তদের মধ্যে রাজধানী ঢাকায় ৪৮৪ জন। অন্যরা বিভিন্ন জেলার।
একনজরে দেখে নেয়া যাক কোন জেলায় কতজন আক্রান্ত রয়েছেন-
মাদারীপুর ১৯, কিশোরগঞ্জ ১৭, কুমিল্লা ১৪, জামালপুর ৯, গোপালগঞ্জ ৯, গাইবান্ধা ৮, ব্রাহ্মণবাড়িয়া ৮, টাঙ্গাইল ৭, ময়মনসিংহ ৭, বরিশাল ৭, রাজবাড়ী ৬, চাঁদপুর ৬, মানিকগঞ্জ ৫, শরীয়তপুর ৫, নীলফামারী ৪, শেরপুর ৩, ঠাকুরগাঁও ৩, বরগুনা ৩, ঝালকাঠী ৩, রাজশাহী ৩, মৌলভীবাজার ২, রংপুর ২, পটুয়াখালী ২, হবিগঞ্জ ২, নেত্রকোনা ২, ফরিদপুর ২ জন।
এছাড়া চুয়াডাঙ্গা, কক্সবাজার, সিলেট, লক্ষ্মীপুর, লালমনিরহাট, সুনামগঞ্জ, কুড়িগ্রাম, খুলনা, নড়াইল ও পিরোজপুর জেলায় একজন করে কভিড-১৯ আক্রান্ত রোগী এ পর্যন্ত শনাক্ত করা হয়েছে বলে আইইসিআর ও স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে।

