সাভারে ট্রাকচাপায় আ.লীগ সভাপতি নিহত

সাভারে ট্রাকচাপায় আ.লীগ সভাপতি নিহত

উত্তরদক্ষিণ ১৫ এপ্রিল ২০২০ । ১৬:২৬

সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের তুরাগ এলাকায় ইটবোঝাই ট্রাকচাপায় এমদাদ হোসেন নামে এক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নিহত হয়েছেন।

বুধবার সকাল সাড়ে ৭ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের তুরাগ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় পুলিশ ঘাতক ট্রাকটি আটক করতে পারলেও এর চালক পালিয়ে গেছে।
নিহত এমদাদ হোসেন সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। সে পরিবার নিয়ে রাজধানীর ধানমন্ডি এলাকায় থাকতেন।

পুলিশ জানায়, এমদাদ হোসেন সকালে অটোরিকশা যোগে রাজধানীর ধানমন্ডি থেকে নিজ এলাকা সাভারের ফুলবাড়িয়ার উদ্দেশ্যে রওনা হন। এসময় পথিমধ্যে ঢাকা-আরিচা মহাসড়কের তুরাগ এলাকায় পেছন থেকে আসা একটি ইটবোঝাই বেপরোয়া গতির ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার আরোহী এমদাদ হোসেন মারা যান। পরে খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার ও ঘাতক ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।

ভাকুর্তা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এনামুল হক জানান, দুর্ঘটনায় প্রাণ হারানো ইউপি আওয়ামী লীগ নেতার মরদেহ আইনি প্রক্রিয়া শেষে তার পরিবারেরর কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনায় ঘাতক ট্রাকটির চালককে আটকের চেষ্টা চলছে। এছাড়া দুর্ঘটনাকবলিত অটোরিকশা ও ঘাতক ট্রাকটি সাভার মডেল থানা হেফাজতে রাখা আছে বলেও জানান তিনি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading