করোনার কবলে ৪ সাংবাদিক, দীপ্ত টিভি’র সংবাদ প্রচার দুই সপ্তাহ স্থগিত

করোনার কবলে ৪ সাংবাদিক, দীপ্ত টিভি’র সংবাদ প্রচার দুই সপ্তাহ স্থগিত

উত্তরদক্ষিণ ১৭ এপ্রিল ২০২০ । ০৯:৩৬

আজ শুক্রবার (১৭ এপ্রিল) থেকে সংবাদ প্রচার দুই সপ্তাহের জন্য স্থগিত করেছে দীপ্ত টিভি’র কর্তৃপক্ষ। চারজন সংবাদকর্মী কোভিড-১৯-এ আক্রান্ত হওয়ার পর চ্যানেলটি এই সিদ্ধান্ত নিয়েছে। তবে অন্য সব অনুষ্ঠান চলবে।

গতকাল বৃহস্পতিবার রাতে দীপ্ত টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা ফুয়াদ চৌধুরী গণমাধ্যমকে জানিয়েছেন, টিভি চ্যানেলের বার্তাকক্ষের তিনজন নিউজ প্রডিউসার এবং একজন প্রতিবেদকের সংক্রমণ ধরা পড়েছে। তাই আমরা শুক্রবার থেকে সংবাদ প্রচার স্থগিত রাখছি। তবে চ্যানেলটির অন্য সব অনুষ্ঠান চলবে তিনি নিশ্চিত করেন।

জানা যায়, করোনা সংক্রমিত সংবাদ-কর্মীদের সংস্পর্শে আসা অন্য সহকর্মীদের হোম কোয়ারেন্টিনে পাঠিয়েছে দীপ্ত টিভি কর্তৃপক্ষ। সমস্ত কর্মীরা বের হয়ে যাওয়ার পর সম্পূর্ণ বার্তাকক্ষ জীবাণুমুক্ত করা হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading