বোদায় অনুমোদন ছাড়াই চলছে সুরমা জেনারেল হাসপাতাল

বোদায় অনুমোদন ছাড়াই চলছে সুরমা জেনারেল হাসপাতাল

উত্তরদক্ষিণ ১৮ এপ্রিল ২০২০ । ১৩.:৪৬

পঞ্চগড়ের বোদায় হাসপাতালের সামনেই কোন অনুমোদন ছাড়াই অপারেশন পরিচালনা করে আসছে সুরমা জেনারলে হাসপাতাল। পূর্বে বিফোর হাসপাতাল নামে একটি ক্লিনিক সেখানে পরিচালিত হলেও সুরমা মেডিকেলের মালিকপক্ষ তা কিনে নেওয়ায় দেদারেচ্ছ চালাচ্ছে অপারেশন সহ চিকিৎসা কার্যক্রম। হসপিটালের অনুমোদনের নির্ধারিত শর্তাবলীতে ডাক্তার ও নার্স থাকা বাধ্যতামূলক হলেও ওই ক্লিনিকে নেই এর
কিছুই।

জানা যায়, ক্লিনিকের কার্যক্রম শুরুর প্রথম সিরারিয়ান অপারেশনে হয় গত বুধবার (১৫ এপ্রিল) উপজেলার বেংহারী বনগ্রাম ইউনিয়নের মিজানুর রহমানের স্ত্রী। কিন্তু সিরারিয়ানের কয়েক ঘন্টা পরেই ভুমিষ্ট শিশুটি মৃত্যুবরণ করে। এ বিষয়ে ক্লিনিক কর্তৃপক্ষের কাছে জানতে চাইলে তারা কোন সদুত্তর দিতে পারেনি। ক্লিনিকের নাম নিয়ে রয়েছে মালিকপক্ষের মধ্যে ধোয়াশা। মালিক পক্ষ বলছে আমরা বিফোর জেনারেল হাসপাতাল পরিচালনা করছি অথচ পূর্বের বিফোর জেনারেল হাসপাতালের পরিচালক সৈয়দ মাসুম কবির জানান, আমরা সুরমা জেনারেল হাসপাতালের মালিকের কাছে আমাদের ব্যবহৃত মালামাল বিক্রয় করেছি কিন্তু আমাদের বিফোর জেনারেল হাসপাতালের নাম ব্যবহারের কোন অনুমতি প্রদান করা হয়নি।

ক্লিনিক পরিচালনার জন্য অনুমোদনের বিষয়ে সুরমা জেনারেল হাসপাতালের পরিচালক সুমন জানান, আমাদের ক্লিনিকের কোন অনুমোদন নাই তবে অনুমোদনের জন্য আবেদন করেছি। ক্লিনিকে ডাক্তার ও নার্স থাকতে হয় আমার জানি না। এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী জানান, ইতিপূর্বে বিফোর জেনারেল হাসপাতাল নামে একটি ক্লিনিক পরিচালিত হয়েছিল কিন্তু রাতারাতি কিভাবে তা বদলে সুরমা জেনারেল হাসপাতাল হয়েছে আমরা তা বুঝতেই পারিনি। সুরমা মেডিকেল নামে একটি প্যাথলজি থাকলেও সেটিরও অনুমোদন ছিলনা কিভাবে তারা ক্লিনিক পরিচালনা করছি তা আমাদের বোধগম্য নয়।

উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা রাজিউর রহমান রাজু জানান, সুরমা জেনারেল হাসপাতাল নামে ক্লিনিক রয়েছে তা আমি জানিনা, তবে সিজারিয়ানে কি কারণে শিশুর মৃত্যু হয়েছে অভিযোগ পেয়ে তা খতিয়ে দেখা হবে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading