দেশে আক্রান্ত ২১৪৪, নতুন ৩০৬। মৃত্যু ৮৪, নতুন ৯
উত্তরদক্ষিণ ১৮ এপ্রিল ২০২০ । ১৪:৩৫
দেশে নভেল করোনাভাইরাস বা কভিড-১৯ আক্রান্ত সংখ্যা ২১৪৪ জনে পৌঁছেছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩০৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়। গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মৃত্যু সংখ্যা দাঁড়ালো ৮৪ জনে। আর নতুন ৮ জনসহ এ পর্যন্ত দেশে করোনা থেকে সুস্থ হওয়াদের সংখ্যা দাঁড়িয়েছে ৬২ জনে।
শনিবার (১৮ এপ্রিল) নিয়মিত অনলাইন বুলেটিনে আইইডিসিআর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।
এ পর্যন্ত সরকারি তথ্য অনুযায়ী দেশে করোনা আক্রান্তদের মধ্যে সুস্থ হওয়া মানুসের চেয়ে মৃত্যুই বেশি।

