সাভারে ব্যাক্তি উদ্যোগে ত্রাণ প্রদান
উত্তরদক্ষিণ ১৯ এপ্রিল ২০২০ । ১২:৫২
করোনা পরিস্থিতিতে বেকার হয়ে রয়েছে প্রায় অনেক মানুষ তাদের কথা চিন্তা করে খাদ্য সহযোগিতা ও আর্থিকভাবে সহায়তা প্রদান করছেন সাভারের ওবায়দুর রহমান অভি।
তিনি বলেন, করণা মোকাবেলায় আমাদের সবার এগিয়ে আসা উচিত যার যার স্থান থেকে প্রতিবেশী ও আশেপাশের লোকজনকে সাধ্যমত সাহায্য করা উচিত ঠিক এমনটাই চিন্তা করে আমার যতটুক রয়েছে আমি এরই মধ্যে মানুষকে সহযোগিতা করছি।
তিনি আরো বলেন, সমাজের মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত মানুষ যারা সব জাগায় ত্রাণের জন্য চাইতে পারছে না। আমি তাদের কথা চিন্তা করে ফোন করলেই খাদ্য সামগ্রী ও আর্থিক সহযোগিতা প্রদান করার চেষ্টা করছি। এমনকি ওবায়দুর রহমান অভি নিরলস ভাবে পরিশ্রম করে মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন।ইতিমধ্যেই ওবায়দুর রহমান অভির ফেসবুক আইডিতে স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন এই কথা ফেসবুক স্ট্যাটাস এর মধ্যে তার ব্যক্তিগত নাম্বার দেওয়া হয়েছে যে নাম্বারে ফোন করলেই মানুষকে ত্রাণ সামগ্রী ও আর্থিক সহযোগিতা প্রদান করছেন।

একান্ত সাক্ষাতে ওবায়দুল রহমান অভি বলেন দেশের করো না পরিস্থিতির প্রথম থেকেই আমি ত্রাণ সামগ্রী বিতরণের পাশাপাশি আর্থিক ভাবে মানুষকে সহযোগিতা করছে। এবং তার পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রেখে মানুষকে সচেতনতার জন্য নানাভাবে সচেতন করার চেষ্টা চালিয়ে যাচ্ছি এছাড়াও আমি সমাজের বিভিন্ন সামাজিক কাজের সাথে নিজেকে জড়িত রাখার জন্য সর্বদাই কাজ করে যাচ্ছি।আমি আমার সাধ্য মতে সমাজের পিছিয়ে পড়া মানুষদের কে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে আমার যতটুকু আছে আমি তাই নিয়েই মানুষকে সহযোগিতা করার চেষ্টা করছি।
দেশের পরিস্থিতি যে পর্যন্ত স্বাভাবিক না হবে আমি আমার এ কার্যক্রম চালিয়ে যাব।
আমার কাছে রাত আর দিন নেই যে যখন যেভাবে আমার কাছে সহযোগিতা চাচ্ছে আমি তাদেরকে আমার সাধ্য অনুযায়ী সহযোগিতা প্রদান করছি। আমি আজীবন মানুষের সেবা করে যেতে চাই এবং তাদের পাশে থেকে সুখে দুঃখে মানুষের সাথে মিলেমিশে একসাথে কাজ করতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি।
আমার সর্বোচ্চ দিয়ে আমি জনগণের সেবা করে যাব আর আমি এই ভাবে যেন জনগণের সেবা করে যেতে পারি।

