ঠাকুরগাঁওয়ে আক্রান্ত ১ জন বেড়ে মোট ৬
উত্তরদক্ষিণ ১৯ এপ্রিল ২০২০ । ১৭:০৩
ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈলে আরো ১ জন নতুন করে করোনায় আক্রান্ত বলে শনাক্ত হয়েছে।
গতকাল শনিবার বিকালে রংপুর থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী তিনি করোনায় আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। তিনি পুরুষ, তাঁর বয়স ২৮ বছর। কিছুদিন আগে তিনি নারায়ণগঞ্জ থেকে এসেছিলেন। এনিয়ে জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্য দাঁড়ালো ৬ জনে।
সিভিল সার্জন ডা. মো. মাহফুজার রহমান সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। শনিবার সকালে আরো ৪ জনের নমুনা রংপুর পাঠানো হয়েছে। শুরু থেকে শনিবার পর্যন্ত ঠাকুরগাঁও জেলা থেকে মোট নমুনা পাঠানো হলো ২৫০ জনের। প্রাপ্ত রিপোর্ট অনুয়ায়ী এ পর্যন্ত ৬জন করোনা রোগী সনাক্ত হলো।

