ব্রাহ্মণবাড়িয়ায় কোয়ারেন্টিনে ৩০ হাজার, প্রশাসন তৎপর

ব্রাহ্মণবাড়িয়ায় কোয়ারেন্টিনে ৩০ হাজার, প্রশাসন তৎপর

উত্তরদক্ষিণ ২০ এপ্রিল ২০২০ । ১৫:৪০

ব্রাহ্মণবাড়িয়ার ৭ গ্রামের অন্তত ৩০ হাজার মানুষ এখন হোম কোয়ারেন্টিনে রয়েছেন। কোয়ারেন্টিনে থাকা মানুষজন যাতে বাহিরে ঘোরাঘুরি করতে না পারে এ জন্য স্থানীয় প্রশাসন তৎপর রয়েছে। বৃদ্ধি করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর টহল। এমনটাই জানা গেছে স্থানীয় সূত্রে।

স্থানীয়রা জানান, ওই গ্রামে সব ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান ও দোকানপাট বন্ধ রয়েছে। লকডাউনের পর গ্রামের বিভিন্ন রাস্তায় ব্যারিকেড দিয়ে লোকজনের চলাচল বন্ধ রাখা হয়েছে। প্রতিটি সড়কে ও পাড়া মহল্লায় টহল জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

রবিবার (১৯ এপ্রিল) থেকে জেলার সরাইলের বেড়তলা, বড়ইবাড়ি, সীতাহরণ, শান্তিনগর গ্রামসহ সাত গ্রামের অন্তত ৩০ হাজার মানুষ হোম কোয়ারেন্টিনে রয়েছেন। এর আগের দিন ১৮ এপ্রিল বেড়তলা গ্রামে মাওলানা জুনায়েদ আহমেদ আনসারীর জানাযায় হাজার হাজার মানুষের সমাগমের পরই ওই গ্রামসহ আশপাশের সাতটি গ্রামের বাসিন্দাদের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেয় প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, প্রতিটি গ্রামের মেম্বারদের নেতৃত্বে কমিটি গঠন করে দেয়া হয়েছে। হাসপাতালের চিকিৎসা ব্যতিত কোয়ারেন্টাইনে থাকা লোকজন বাড়ি থেকে বের হতে পারবেন না। তিনি আরও জানান, প্রয়োজনীয় কেনাকাটর জন্য জনপ্রতিনিধিদের নেতৃত্বে গঠিত কমিটির সাথে যোগাযোগ করলে তারাই কেনাকাটা করে দেবেন। এছাড়া হোম কোয়ারেন্টাইনে থাকা পরিবারগুলোর মধ্যে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী প্রদান করা হয়েছে বলেও জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।

অপরদিকে, জনসমাগম রোধে ‘ব্যর্থ’ ব্রাহ্মণবাড়িয়ার এএসপি এবং সদর থানার ওসিসহ ৩ জনকে বরখান্তের পর গঠিত তদন্ত কমিটি এরই মধ্যে তদন্ত কাজ শুরু করেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading