বিশ্বে আক্রান্ত ২৪.২৩ লাখ, মৃত্যু ১.৬৬ লাখ

বিশ্বে আক্রান্ত ২৪.২৩ লাখ, মৃত্যু ১.৬৬ লাখ

উত্তরদক্ষিণ ২০ এপ্রিল ২০২০ । ১৮:১০

নভেল করোনাভাইরাসে বিশ্বে আক্রান্তের সংখ্যা ২৪ লাখ ২৩ হাজার ছাড়িয়ে গেছে। এর মধ্যে মৃত্যু হয়েছে প্রায় ১ লাখ ৬৬ হাজার মানুষের। আর এ পর্যন্ত সুস্থ হওয়ার মানুষের সংখ্যা ৬ লাখ ৩৫ হাজারের কিছু বেশি। সোমবার (২০ এপ্রিল) গ্রিনিচ মান সময় ১২.০২টায় ওয়ার্ল্ডওমিটারে সর্বশেষ প্রকাশিত তথ্যে এমনটাই তুলে ধরা হয়েছে।

জরিপে দেখা গেছে, এ পর্যন্ত মার্কিন আমেরিকায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে। দেশটিতে এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রাপ্ত তথ্যে দেখা যায়, আক্রান্তের সংখ্যা ৭ লাখ ৬৪ হাজারের বেশি, মৃত্যু হয়েছে ৪০ হাজার ৫৬৫ জন। এর পরে দ্বিতীয় বিপর্যস্ত দেশ স্পেনে আক্রান্তের সংখ্যা ২ লাখ ছাড়িয়েছে। সেখানে মৃত্যু ২০ হাজারের বেশি। মৃত্যুর দিক থেকে আমেরিকার পর খারাপ অস্থায় আছে ইতালি। সেখানে ২৩ হাজার ৬৬০ জনের মৃত্যু হয়েছে, আক্রান্ত সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭৮ হাজার ৯৭২ জন।

ফান্সের অবস্থায় বেশ নাজুক। সেখানে ১৯ হাজার ৭১৮ জনের মৃত্যু ও আক্রান্ত সংখ্যা ১ লাখ ৫৩ হাজার প্রায়। জার্মানিতে আক্রান্ত সংখ্যা ১ লাখ ৪৫ হাজার ৭৪৩ জন এবং মৃত্যু ৪ হাজার ৬৪২ জন। ইউরোপের দেশগুলোর মধ্যে এর পরেই খারাপ অবস্থায় রয়েছে ব্রিটেন। দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন নিজেও করোনা বা কভিড-১৯ আক্রান্ত হয়ে সুস্থ হয়ে উঠেছেন। তবে দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত সংখ্যা ১ লাখ ২০ হাজার ছাড়িয়ে গেছে। আর মৃত্যু হয়েছে ১৬ হাজারের বেশি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading