আমেরিকায় আক্রান্ত প্রায় ৮ লাখ

আমেরিকায় আক্রান্ত প্রায় ৮ লাখ

উত্তরদক্ষিণ ২১ এপ্রিল ২০২০ । ১৪:৩৫

নভেল করোনাভাইরাসে সবচেয়ে বিপর্যস্ত মার্কিন আমেরিকায় মৃত ৪২ হাজার ছাড়িয়ে গেছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে প্রায় আড়াই হাজার জনের মুত্যু হয়েছে দেশটিতে। এ নিয়ে সোমবার পর্যন্ত দেশটিতে মৃতের সংখ্য বেড়ে মোট ৪২ হাজার ৫১৮ জনে দাঁড়ালো। ওয়ার্ল্ডওমিটারের সবশেষ প্রকাশিত তথ্যে এমনটাই তুলে ধরা হয়েছে। এর আগের দিন দেশটিতে মোট মৃত্যু সংখ্যা ছিল ৪০ হাজার ৬৬১ জন।

মঙ্গলবার (২১ এপ্রিল) এ রিপোর্ট লেখা পর্যন্ত ওয়ার্ল্ডওমিটারে গ্রিনিচ মান সময় ০৮:২৬টায় সবশেষ প্রকাশিত তথ্যে দেখা গেছে, আমেরিকায় সোমবার পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪২ হাজার ৫১৮ জন। মোট আক্রান্ত ৭ লাখ ৯২ হাজার ৯৩৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৭২ হাজারের কিছু বেশি মানুষ। তবে এখনও চিকিৎসাধীন ৬ লাখ ৭৮ হাজার ৩১ জন। তাদের মধ্যে গুরুতর অসুস্থ ১৩ হাজার ৯৫১ জন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading