ব্রিটিশ প্রধানমন্ত্রী কাজে ফিরেছেন

ব্রিটিশ প্রধানমন্ত্রী কাজে ফিরেছেন

উত্তরদক্ষিণ ২২ এপ্রিল ২০২০ । ১৬:২৫

ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন মঙ্গলবার ‘সম্ভবত’ পূনরায় তার কাজে ফিরেছেন। করোনাভাইরাস ছড়িয়ে পড়া মোকাবেলায় তার সরকারের কার্যক্রমের সমালোচনা বৃদ্ধির মধ্যেই তিনি কাজ শুরু করলেন। কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি থাকার পর সম্প্রতি তিনি সেখান থেকে ছাড়া পান। খবর এএফপি’র।

জনসন করোনাভাইরাস মোকাবেলায় আন্তর্জাতিক ভূমিকার ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। যুক্তরাজ্যের সরকারি কর্মকর্তারা জানান, তিন সপ্তাহের মধ্যে এই প্রথমবারের মতো তিনি আগামী কয়েকদিনের মধ্যে রানী দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে কথা বলবেন।

জনসনের মুখপাত্র জানান, আইসিইউ’তে কয়েকদিন কাটানো ৫৫ বছর বয়সী এ নেতা এখন পর্যন্ত ‘আনুষ্ঠানিকভাবে সরকারি কাজ করছেন না।’ ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডোমিনিক রাব দেশটির অস্থায়ী প্রধানমন্ত্রীর দায়িত্বে রয়েছেন। ফলে, হাউস অব কমন্সের সেমি-ভার্চুয়াল সেশন চলাকালে বুধবার তিনি প্রধানমন্ত্রীর প্রশ্ন গ্রহণ করবেন। বাসস।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading