মন্ত্রীপরিষদের সাবেক সচিব সা’দত হুসাইন নেই

মন্ত্রীপরিষদের সাবেক সচিব সা’দত হুসাইন নেই

উত্তরদক্ষিণ ২২ এপ্রিল ২০২০ । ১১ঃ৫৩

মন্ত্রিপরিষদের সাবেক সচিব মুক্তিযোদ্ধা সা’দত হুসাইন আর নেই। বুধবার (২২ এপ্রিল) রাত রাত ১০ টা ৪৯ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিতসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে (ইন্নালিল্লাহে…রাজেউন)।

কিডনি জটিলতা ও ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস সহ নানা সমস্যায় তিনি বেশ কিছুদিন যাবত অসুস্থ ছিলেন। সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হলে চিকিতসকের পরামর্শে তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। পারিবারিক সূত্রে জানা যায়, গত ১০ দিন তিনি আইসিইউতে চিকিতসাধীন ছিলেন।

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সা’দত হুসাইন ২০০২-০৫ সালে মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্বে ছিলেন। ২০০৭ থেকে ২০১১ সাল পর্ন্ত তিনি বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। এছাড়াও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানসহ তিনি নানা গুরুত্বপুর্ণ দায়িত্ব পালন করেন। তিনি পাকিস্তান আমলে ১৯৭০ সালে সিভিল সার্ভিস অব পাকিস্তানে (সিএসপি) যোগ দেন।

পাকিস্তান আমলে ১৯৭০ সালে সিভিল সার্ভিস অব পাকিস্তানে (সিএসপি) যোগ দেন। ২০০৫ সালে সরকারি চাকরি থেকে অবসরে যান। তিনি লেখালেখি করতেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে মাস্টার্স ও ১৯৮৭ সালে যুক্তরাষ্ট্রের বস্টন ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

১৯৪৬ সালের ২৪ নভেম্বর নোয়াখালীতে জন্ম নেয়া সা’দত হুসাইনের মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।

জানাজা ও দাফনের বিষয়ে মরহুমের ছেলে শাহজেদ সা’দত শাহজেদ জানান, করোনাভাইরাস সঙ্কটের সময়ে তার দুই বোন, মা-খালা ও পারিবারের অনাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নিবেন। তবে বৃহস্পতিবার (১৩ এপ্রিল) ঢাকায় লাশ দাফন হতে পারে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading