আমেরিকায় আক্রান্ত সাড়ে ৮ লাখ

আমেরিকায় আক্রান্ত সাড়ে ৮ লাখ

উত্তরদক্ষিণ ২৩ এপ্রিল ২০২০ । ১৮:৩০

নভেল করোনাভাইরাসে সবচেয়ে বিপর্যস্ত মার্কিন আমেরিকায় মৃত ৪৭ হাজার ছাড়িয়ে গেছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে প্রায় ২ হাজার জনের মুত্যু হয়েছে দেশটিতে। এ রিপোর্ট লেখা পর্যন্ত দেশটিতে করোনা বা কভিড-১৯ আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে ৮ লাখ।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ওয়ার্ল্ডওমিটারের সবশেষ প্রকাশিত তথ্যে এমনটাই তুলে ধরা হয়েছে।

বৃহস্পতিবার এ রিপোর্ট লেখা পর্যন্ত ওয়ার্ল্ডওমিটারে গ্রিনিচ মান সময় ১২:২৫টায় সবশেষ প্রকাশিত তথ্যে দেখা গেছে, আমেরিকায় বুধবার পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৭ হাজার ৬৮৪ জন। যা আগের দিন ছিল ৪৫ হাজার ৩৪৩ জন। মোট আক্রান্ত ৮ লাখ ৪৯ হাজার ৯২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন প্রায় ৮৪ হাজার মানুষ। তবে এখনও চিকিৎসাধীন ৭ লাখ ১৭ হাজার ৩৫৮ জন। এর আগের দিন চিকিৎসাধীন সংখ্যা ছিল ৬ লাখ ৯০ হাজার ৮৫৯ জন। অর্থাৎ গত একদিনে সেখানে নতুন করে হাসপাতালে ভর্তির সংখ্যা বেড়েছে ২৭ হাজার প্রায়। তাদের মধ্যে গুরুতর অসুস্থ ১৪ হাজারের বেশি রোগী।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading