বেতন না পেয়ে মালিবাগে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ

বেতন না পেয়ে মালিবাগে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ

উত্তরদক্ষিণ ২৬ এপ্রিল ২০২০ । ১৪:৩০

রাজধানীর মালিবাগ এলাকায় আবুল হোটেলের সামনে অবস্থান নিয়ে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছেন কয়েকটি তৈরি পোশাক কারাখানার (গার্মেন্টস) শ্রমিকরা। রবিবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে আবুল হোটেলে সামনে কয়েকটি কারখানার একদল শ্রমিক অবস্থান নেয়। পরে পুলিশ গিয়ে বেলা সাড়ে ১১টার দিকে তাদের ‘বুঝিয়ে’ সড়ক থেকে সরিয়ে দেয়। এমনটাই জানিয়েছেন হাতিরঝিল থানার ওসি আব্দুর রশিদ।

বিক্ষোভে অংশ নেওয়া উজ্জ্বল নামের একজন বলেন, আমাদের ফেব্রুয়ারি আর মার্চ মাসের বেতন এখনও দেয়নি। একবার ১৫ এপ্রিল তারিখ দিয়েছিল, কিন্তু টাকা দেয়নি। পরে ২৬ এপ্রিল আবার তারিখ দেয়। কিন্তু শনিবার থেকে মালিকপক্ষের লোকজন নারী শ্রমিকদের ফোন করে জানায়, বিকাশ নম্বর দিলে তারা দুই হাজার টাকা করে পাঠাবে। এই ধরনের টালবাহানা করার কারণে আজ আমরা সড়কে নামতে বাধ্য হই। উজ্জ্বল ডিআইটি রোডের ‘তাহসিন ফ্যাশনসের’ সুইং শাখায় কাজ করেন। তিনি আরও জানান, পুলিশ এসে ২৮ এপ্রিল বকেয়া বেতন দেওয়ার প্রতিশ্রুতি দিলে তারা সড়ক থেকে সরে যান।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading