ধনবাড়ীতে সচেতনতামূলক মাইকিং ও ভ্রাম্যমান আদালত পরিচালনা

ধনবাড়ীতে সচেতনতামূলক মাইকিং ও ভ্রাম্যমান আদালত পরিচালনা

উত্তরদক্ষিণ ২৬ এপ্রিল ২০২০ । ১৬:৫০

টাঙ্গাইলের ধনবাড়ীতে ধনবাড়ী পৌর শহরে করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে রবিবার (২৬ মার্চ) ধনবাড়ী পৌর মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন জনসচেতনতা মূলক মাইকিং করা হয়েছে।

ধনবাড়ী বাজারের ওয়ালটন শো-রুম খোলা রাখায় শো রুম মালিক আবুবক্কর সিদ্দিক লেবু কে ২০ হাজার টাকা ও ধনবাড়ী বাজারের আরো তিনটি ব্যবসা প্রতিষ্ঠান সরকারী আইন অমান্য করায় ভ্রাম্যমান আদালতে ৩ হাজার ৫ শ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফা সিদ্দিকা । এসময় উপস্থিত ছিলেন ধনবাড়ী থানার ওসি মো. চাঁন মিয়া, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল হাই, মানবাধিকার ও সংবাদকর্মী আব্দুল্লাহ আবু এহসান, প্রেসক্লাব সম্পাদক আনছার আলী, সাংবাদিক হাফিজুর রহমান, ইউনুছ আলী, আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম, শাহ আলম হক প্রমূখ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading