বিশ্বে করোনায় আক্রান্ত ৩০ লাখ পার

বিশ্বে করোনায় আক্রান্ত ৩০ লাখ পার

উত্তরদক্ষিণ ২৭ এপ্রিল ২০২০ । ১২:৪৫

বিশ্বে নভেল করোনাভাইরাস ব কভিড-১৯ আক্রান্তের সংখ্যা ৩০ লাখ পার হয়েছে। আর একদিন আগেই মৃত্যু ২ লাখ অতিক্রম করেছে। তবে এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৪ লাখ ৪১ হাজারের বেশি মানুষ। এটিই এ মুহূর্তে শান্তনার বিষয়।

সোমবার (২৭ এপ্রিল) এ রিপোর্ট লেখা পর্যন্ত সোমবার গ্রিনিচ মান সময় ০৯:২২টায় করোনা নিয়ে জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারে সবশেষ প্রকাশিত তথ্যে দেখা গেছে, বিশ্বে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩০ লাখ ৪ হাজার ৮৮৭ জনে পৌঁছেছে। বিভিন্ন সংস্থার প্রকাশিত তথ্যের হিসাব অনুযায়ী, প্রতি তিনদিনে বিশ্বে ২ লাখ করে করোনায় নতুন আক্রান্ত হচ্ছে।

এদিকে, ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২ লাখ ৭ হাজার ২৫৭ জনের। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে চিকিৎসাধীন আছেন ১৯ লাখ ৭ হাজারেরও বেশি মানুষ। এর মধ্যে গুরুতর অবস্থায় আছেন কভিড-১৯ আক্রান্ত ৫৭ হাজার ৬১৩ জন রোগী।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading