ধনবাড়ীতে আনসার ভিডিপি’র সদস্যদের মাঝে ত্রাণ বিতরণ

ধনবাড়ীতে আনসার ভিডিপি’র সদস্যদের মাঝে ত্রাণ বিতরণ

উত্তরদক্ষিণ ২৭ এপ্রিল ২০২০ । ১৬:১০

টাঙ্গাইলের ধনবাড়ীতে বাংলাদেশ আসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩ শতাধিক অসহায় গরীব সদস্যদের মাঝে খাদ্রসামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল ২০ইং) ধনবাড়ী উপজেলা পরিষদ প্রাঙ্গণে ধনবাড়ী উপজেলার ৩ শতাধিক অসহায় আনসার ভিডিপি সদস্যদের মাঝে সামাজিক নিরাপদ দূরত্ব বজায় রেখে ৫ কেজি চাল, ১ কেজি মসুরের ডাল, ১ লিটার তেল, ২ কেজি আলু, ১ কেজি পেয়াজ, ১ টি গায়ে মাখা সবান ও মাস্ক সহ ইত্যাদি বিতরণ করেন।

এ ত্রাণ কার্যক্রম উদ্বোধন করেন ধনবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ হারুনার রশিদ হীরা। এসময় উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার অরিফা সিদ্দিকা, বাংলাদেশ আনসার ভি.ডি.পি’র ধনবাড়ী উপজেলা কর্মকর্তা রোকসানা পারভীন, মহিলা প্রশিক্ষিকা জয়নব, ভাইস চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা শামছুল হুদা, মহিলা ভাইস চেয়ারম্যান খন্দকার জেবউন্নাহার লিনা বকল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবীবুর রহমান সুমন, মাধ্যমিক শিক্ষা অফিসার মতিউর রহমান খান, নির্বাচন কর্মকর্তা করুনা সিন্ধু চাকলাদার, আওয়ামীলীগ নেতা তোফাজ্জল হোসেন, প্রেসক্লাব সভাপতি স.ম জাহাঙ্গীর আলম, সম্পাদক আনছার আলী, হাফিজুর রহমান সহ অন্যান্যরা ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading