আমেরিকায় আক্রান্ত প্রায় ১০ লাখ

আমেরিকায় আক্রান্ত প্রায় ১০ লাখ

উত্তরদক্ষিণ ২৭ এপ্রিল ২০২০ । ১৫:৩৫

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য ছিল তার দেশে করোনায় মৃত্যু ১ লাখের মধ্যে থাকলে তার সরকার নিজেদেরকে সফল ভাববে। এরই মধ্যে দেশটিতে ৫৫ হাজারের বেশি মানুষের করোনা বা কভিড-১৯ আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। শেষ পর্যন্ত ১ লাখে এই মৃত্যুর রাশ টানতে পারবে কিনা মার্কিন সরকার- তা মুহূর্তে স্পষ্ট নয়।

সোমবার (২৭ এপ্রিল) এ রিপোর্ট লেখা পর্যন্ত গ্রিনিচ মান সময় ০৯:২২টায় ওয়ার্ল্ডওমিটারে সবশেষ প্রকাশিত তথ্যে দেখা গেছে, আমেরিকায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৫৫ হাজার ৪১৫ জনের। যা আগের দিন ছিল ৫৪ হাজার ২৬৫ জন। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ১ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। অবশ্য এর আগের ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছিল ২ হাজারের বেশি। গত কয়েকদিনের মধ্যে একদিনে ১ হাজার ২শ মৃত্যু দেশটিতে মৃত্যু হার কমার ইঙ্গিত বহন করে।

অপরদিকে, মার্কিন আমেরিকায় করোনা বা কভিড-১৯ আক্রান্ত সংখ্যা প্রায় ১০ লাখে পৌঁছেছে। এ পর্যন্ত দেশটিতে মোট আক্রান্ত হয়েছে ৯ লাখ ৮৭ হাজার ৩২২ জন। আগের দিন এই সংখ্যা ছিল ৯ লাখ ৬০ হাজার ৮৯৬ জন। অর্থাৎ শেষ ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্তের সংখ্যা ২৭ হাজার প্রায়। এর আগের ২৪ ঘণ্টায় এই সখ্যা ছিল ৩০ হাজারের কাছাকাঠি। এর আগের দিন আক্রান্ত ছিল ৩৫ হাজার এবং তার আগের দিন ছিল ৪০ হাজারেরও বেশি। সেই হিসাবে দেশটিতে করোনার প্রাদুর্ভাব কমতে শুরু করেছে।

আমেরিকায় এ পর্যন্ত করোনা বা কভিড-১৯ আক্রান্তদের মধ্যে থেকে ১ লাখ ১৮ হাজার ৭৮১ জন মানুষ সুস্থ হয়েছেন। বর্তমানে চিকিৎসাধীন ৮ লাখ ১৩ হাজরের বেশি। এর মধ্যে গুরুতর অসুস্থ রোগীর সংখ্যা ১৫ হাজার ১৪৩ জন। সূত্র: ওয়ার্ল্ডওমিটার।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading