হিলিতে করোনায় নিঃস্বার্থে কাজ করছে আনসার ও ভিডিপি

হিলিতে করোনায় নিঃস্বার্থে কাজ করছে আনসার ও ভিডিপি

উত্তরদক্ষিণ ২৭ এপ্রিল ২০২০ । ১৬:১০

করোনা সতর্কতা ও জনসাধারণকে সামাজিক দুরত্ব বজায় রাখতে রাত-দিন ২৪ ঘন্টা কাজ করছেন দিনাজপুরের হিলির ১১  আনসার ব্যাটালিয়ন  ও আনসার ভিডিপি সদস্যরা।
লকডাউন ঘোষনার পর ১২ এপ্রিল থেকে উপজেলার রাজধানী মোড়,বাসুদেবপুর ক্যাম্প, হরিহরপুর, খট্রাউচনা বাজার, বোয়ালদার বাজার, চেংগ্রাম বড় মসজিদ, মংলা বাজার ও ডাংগাপাড়া বাজার এই ৮ স্থানে আনসার ও ভিডিপি’র পোস্ট বসানো হয়েছে। দেখা গেছে এই চেকপোস্টে তারা রাত-দিন ২৪ ঘন্টা দাঁড়িয়ে করোনা ভাইরাসকে ঠেকাতে কাজ করছেন। রোদ,বৃষ্টি, ঝড়কে উপেক্ষা করে তারা তাদের দায়িত্ব নিরলস ভাবে পালন করে যাচ্ছে। মানুষের মাঝে প্রাণঘাতী করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করছে।
উপজেলা আনসার কোম্পানি কমান্ডার রেজাউল ইসলাম রিপন  বলেন, করোনাকে ঠেকাতে আমরা কয়েক জন সদস্য এই রাজধানী মোড়ে সারারাত জেগে কাজ করছি। বিভিন্ন এলাকা থেকে অনেক যানবহন আসে। প্রতিদিন অনেক মানুষের সাথে কথা বলতে হয়। মানুষকে করোনার সতর্কতার কথা বলছি, কিন্তু নিজেকে রক্ষা করার মত কোন সরঞ্জাম নেই। নেই কোন পিপিই হ্যান্ড গ্লভস বা মাক্স। তবুও দেশ এবং দশের স্বার্থে আমরা কাজ করে যাচ্ছি।

হিলি ১১ আসনার ব্যাটালিয়নের সদস্য মেছের আলী বলেন, সকাল ৬ টা থেকে রাত ৮ পর্যন্ত আমরা করোনাকে ঠেকাতে নিরলসভাবে কাজ করছি।

হাকিমপুর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোছাঃ রেজিনা পারভীন বলেন,প্রায় ৭২ জন আনসার ভিডিপি সদস্যরা পুরো উপজেলায় করোনা মোকাবিলায় কাজ করে যাচ্ছেন। উপজেলায় ৮ টি পোস্টে তারা কাজ করছেন। প্রাণঘাতী করোনা ভাইরাস সম্পর্কে আনসার ভিডিপি সদস্যরা শহরসহ গ্রামে গ্রামে প্রচারণা চালিয়ে যাচ্ছে। করোনা নিয়ে মানুষকে অবগত করছেন। যারা এলাকায় বাহির থেকে আসছে তাদের সব সময় এই সদস্যরা খোঁজ খবর নিচ্ছে। সর্বক্ষণ থানা,উপজেলা ও হাসপাতালের সাথে যোগাযোগ করছে। বাহিরাগতদের হোমকোয়ারেন্টাইনে থাকেত বাধ্য করছেন তারা।

হিলি ১১ আনসার ব্যাটালিয়নের কমান্ডার আনোয়ার জাহেদ বলেন, হাকিমপুর উপজেলার করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে এবং প্রাদুর্ভাবজনিত পরিস্থিতি মোকাবিলায় আমার আনসার ব্যাটালিয়ন সদস্যরা সদা প্রস্তুত রয়েছে। করোনাকে ঠেকাতে জনসমাগম এড়ানো এবং সামাজিক দুরত্ব বজায় রাখতে জয়পুরহাট হতে হিলি প্রবেশ পথ মহিলা কলেজ, ঘোড়াঘাট হতে হিলি প্রবেশ পথ হরিহরপুর ও বিরামপুর হতে হিলি প্রবেশ পথ বাসুদেবপুর বিজিবি পোস্ট সংলগ্ন ব্যাটালিয়ন আনসার সদস্যরা আবস্থান করছেন। তারা প্রতিদিন সকাল ৬ টা থেকে রাত ৮ টা পর্যন্ত দায়িত্ব পালন করে আসছেন।তিনি আরও জানান, হিলি বাজারসহ বিভিন্ন রাস্তা-ঘাট,গ্রাম-গঞ্জে সামাজিক দুরত্ব বজায় রাখতে তারা কাজ করছেন। মোবাইল কোর্ট পরিচালনার জন্য (০১) সেকশন ব্যাটালিয়ন সদস্য সার্বক্ষনিক প্রস্তুত রাখা হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading