মৃতদেহ থেকে করোনা সংক্রমণ ছড়াতে পারে?
উত্তরদক্ষিণ ৩০ এপ্রিল ২০২০ । ১৬:২০
সারা দুনিয়াজুড়েই দেখা যাচ্ছে এই দৃশ্য- করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া লোকদের শেষকৃত্য হচ্ছে। কিন্তু তাদের মৃতদেহের পাশে প্রিয়জনদের কেউ নেই শোক প্রকাশের জন্য। এসব দৃশ্য দেখে মানুষের মনে ভয় ছড়িয়ে পড়ছে। তার কারণ শুধু মৃত্যুভয় নয়, মৃতের প্রতিও একটা ভয়।
মৃতদেহ কি কোভিড-১৯ সংক্রমণ ছড়াতে পারে? বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হলে মৃতদেহ থেকে কোভিড-১৯ ছড়ানোর কোনও ভয় নেই। এই সার্স-কোভ-টু ভাইরাস প্রধানত: ছড়ায় মানুষের নাকমুখ থেকে বের হওয়া ক্ষুদ্র ক্ষুদ্র তরল কণার মাধ্যমে। যাকে বলে ড্রপলেটস। মানুষ যখন কথা বলে এবং হাঁচি বা কাশি দেয়- তখনই এই ড্রপলেট ছিটকে বের হয়। তবে এই ভাইরাস কিছু কিছু জায়গায় বা সারফেসের ওপর কয়েক দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে।
প্যান-আমেরিকান হেলথ অর্গানাইজেশনের (পাহো-হু) মুখপাত্র উইলিয়াম আডু-ক্রো এ মাসেই এক সংবাদ সম্মেলনে বলেছেন, মৃতদেহ থেকে জীবিত মানুষের দেহে এই সংক্রমণ ছড়ানোর কোনও প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি।
মৃতদেহের মধ্যে কি ভাইরাস বেঁচে থাকতে পারে?
এই বিশেষজ্ঞ বলেন, একথা বলার অর্থ এই নয় যে- আমরা মৃতদেহকে সংক্রামক নয়। আপনি মৃত ব্যক্তির প্রতি ভালোবাসার কারণে তাকে চুমু খাবেন বা এরকম কিছু করবেন। এর পরও আমাদের নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে হবে!
মার্চ মাসে প্রকাশিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশে বলা হয়, ইবোলা বা মারবুর্গের মতো অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয় এমন জ্বর বা কলেরা ছাড়া অন্য মৃতদেহ সাধারণত: সংক্রামক নয়। এতে বলা হয়, শুধুমাত্র ময়নাতদন্তের সময় যদি মহামারি ইনফ্লুয়েঞ্জায় মৃত ব্যক্তির ফুসফুস অসতর্কভাবে স্পর্শ করা হয় – তাহলে তা সংক্রামক হতে পারে। তাছাড়া সাধারণত মৃতদেহ রোগ ছড়াতে পারে না। সূত্র: বিবিসি।

