বিশ্বে করোনায় মৃত্যু ২ লাখ ৪০ হাজার

বিশ্বে করোনায় মৃত্যু ২ লাখ ৪০ হাজার

উত্তরদক্ষিণ শনিবার ০২ মে ২০২০। ১৫:৩৫

বিশ্বে করোনাভাইরাস বা কভিড-১৯ মহামারিতে মৃত্যুর সংখ্যা ২ লাখ ৪০ হাজার প্রায়। আর আক্রান্তের সংখ্যা ৩৪ লাখ ছাড়িয়ে গেছে।

শনিবার (২ মে) এ রিপোর্ট লেখা পর্যন্ত গ্রিনিচ মান সময় ০৯:২০টায় ওয়ার্ল্ডওমিটারে সবশেষ প্রকাশিত তথ্যে দেখা গেছে, বিশ্বে করোনায় মৃত্যু হয়েছে ২ লাখ ৩৯ হাজার ৭৭৭ জনের। আক্রান্ত হয়েছেন ৩৪ লাখ ১৪ হাজারেরও বেশি মানুষ। তবে আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১০ লাখ ৮৭ হাজার প্রায়। এ মুহূর্তে এটাই একমাত্র আশারবাণী!

অপরদিকে, আক্রান্তদের মধ্যে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ২০ লাখ ৮৭ হাজারের বেশি মানুষ। তাদের মধ্যে গুরুতর অবস্থায় আছেন ৫১ হাজার ৩১২ জন, যা অসুস্থদের ২ শতাংশ। সূত্র: ওয়ার্ল্ডওমিটার।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading