আমেরিকায় আক্রান্ত সাড়ে ১১ লাখ ছাড়িয়েছে
উত্তরদক্ষিণ রবিবার ০৩ মে ২০২০। ১৫:৫৫
নভেল করোনাভাইরাসে সবচেয়ে বেশি বিধ্বস্ত মার্কিন আমেরিকায় আক্রান্তের সংখ্যা সাড়ে ১১ লাখ ছাড়িয়ে গেছে। এ পর্যন্ত দেশটিতে মৃত্যু হয়েছে ৬৭ হাজারেরও বেশি। বিশ্বে কোনও একক দেশ হিসেবে উভয় ক্ষেত্রেই সর্বোচ্চ।
রবিবার (৩ মে) এ রিপোর্ট লেখার সময় গ্রিনিচ মান সময় ০৯:২১টায় ওয়ার্ল্ডওমিটারে সবশেষ প্রকাশিত তথ্যে দেখা গেছে, আমেরিকায় এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ১১ লাখ ৬০ হাজার ৮৪০ জন। তাদের মধ্যে মৃত্যু হয়েছে ৬৭ হাজার ৪৪৮ জনের।
তবে আশার কথা হচ্ছে, দেশটিতে আক্রান্তদের মধ্যে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন অন্তত ১ ৭৩ হাজার ৭২৫ জন। অবশ্য এখনও চিকিৎসাধীন ৯ লাখ ১৯ হাজারের বেশি। তাদের মধ্যে গুরুতর অসুস্থ ১৬ হাজার ৪৭৫ জন। সূত্র: ওয়ার্ল্ডওমিটার।

