শপিংমল খোলার অনুমতি

শপিংমল খোলার অনুমতি

উত্তরদক্ষিণ সোমবার ০৪ মে ২০২০। ১৪:৫৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের অর্থনীতি সচল রাখতে এবং রোজার কারণে কিছু ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠানসহ বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়া হচ্ছে। সোমবার (৪ মে) সকালে গণভবন থেকে রংপুর বিভাগের জেলাগুলোর কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে মতবিনিময়কালে তিনি একথা বলেন। এর পরে এদিন মন্ত্রিপরিষদ বিভাগ থেকে শপিংমলসহ ঈদের কেনাকাটা নিশ্চিত করতে সীমিত আকারে ব্যবসাপ্রতিষ্ঠান খোলার অনুমতি দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

ভিডিও কনফারেন্স প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা ছুটি ১৫ মে পর্যন্ত বৃদ্ধি করতে যাচ্ছি। করোনা পরিস্থিতিতে দেশের অর্থনীতির চাকা যেন সুরক্ষিত থাকে, মানুষকে একেবারে ঘরে বন্দি না করে সীমিত অবস্থায় জরুরি কিছু কিছু কাজ চলতে হবে। যাতে মানুষের কষ্ট না হয়। ঈদের আগে যদিও বড় জমায়েত করা যাবে না। সবাই যার যার মতো দূরত্ব বজায় রেখে চলতে হবে। এ ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হবে।’

সবাইকে জরুরি কারণ ছাড়া ঘর থেকে বের না হওয়া এবং স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন সরকারপ্রধান। প্রধানমন্ত্রী তার এ বক্তব্যে দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের আগাম শুভেচ্ছা জানান।

পরে মন্ত্রণালয় থেকে প্রকাশিত প্রজ্ঞাপনে জানানো হয়, ঈদ উপলক্ষে সীমিত আকারে, সামাজিক দূরত্ব বজায় রেখে দোকানপাট খোলা রাখা যাবে। শপিং মলে ঢোকার মুখে হাত ধোয়ার ব্যবস্থা থাকতে হবে এবং বিকেল ৫টার মধ্য সব মার্কেট বা দোকান বন্ধ করতে হবে। স্বাস্থ্যবিধি মেনে ঔষধ ও রপ্তানিমুখী পোশাক শিল্প কারখানা চালু রাখা যাবে। সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। গণপরিবহন এবং আন্তঃজেলা চলাচল বন্ধ থাকবে। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া যাবে না। অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading