সাধারণ ছুটি ১৬ মে পর্যন্ত: প্রধানমন্ত্রীর ইঙ্গিত
উত্তরদক্ষিণ সোমবার ০৪ মে ২০২০। ১২:১৪
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা ৫ মে পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছি এবং আমরা এটা ১৫ মে পর্যন্ত বাড়াতে চাই।’ সেক্ষেত্রে ১৫ ও ১৬ শুক্র ও শনিবার হওয়ায় সরকারি ছুটি। ফলে ১৭ তারিখ থেকে সচল হতে পারে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান।
করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে সোমবার (৪ মে) আলোচনা করতে রংপুর বিভাগের অন্তর্ভুক্ত জেলাসমূহের জনপ্রতিনিধি এবং কর্মকর্তাদের সাথে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।
প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে এ ভিডিও কনফারেন্স শুরু হয়। জেলাগুলো হলো- পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর এবং গাইবান্ধা। বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার এবং কয়েকটি বেসরকারি টিভি চ্যানেল এবং রেডিও স্টেশন ভিডিও কনফারেন্স সরাসরি সম্প্রচার করছে।

