আমেরিকায় ৩৩ দিন পর সর্বনিম্ন মৃত্যু

আমেরিকায় ৩৩ দিন পর সর্বনিম্ন মৃত্যু

উত্তরদক্ষিণ সোমবার ০৪ মে ২০২০। ১৩:১৪

মার্কিন আমেরিকায় করোনাভাইরাস বা কোভিড-১৯ আক্রান্ত এবং মৃতের সংখ্যা কমতে শুরু করেছে। দেশটির স্থানীয় সময় রবিবারের (৩ মে) হিসাবে একদিনে মৃত্যুবরণ করেছেন ১ হাজার ১৫৪ জন। এছাড়া নতুন করে আক্রান্ত হয়েছেন ২৭ হাজার ৩৪৮ জন।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী- গত ৩৩ দিনে আমেরিকায় সর্বনিম্ন মৃত্যু এটি। এর আগে গত ৩১ মার্চ একদিনে ১০৮৫ জন মৃত্যুবরণ করে। এরপর থেকে ক্রমেই ভয়াবহ হতে থাকে দেশটিতে করোনা পরিস্থিতি।

সোমবার (৪ মে) এ রিপোর্ট লেখা পর্যন্ত দেশটিতে কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে মোট ৬৮ হাজার ৬০২ জনের মৃত্যু হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা ১১ লাখ ৮৮ হাজার ৪০২। সুস্থ হয়েছেন মোট ১ লাখ ৭৮ হাজার ৫৯৪ জন। সূত্র: ওয়ার্ল্ডওমিটার

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading