বিশ্বে আক্রান্ত ৩৮.৩৬ লাখ, মৃত্যু ২.৬৫
উত্তরদক্ষিণ বৃহস্পতিবার ০৭ মে ২০২০। ১৫:৫০
নভেল করোনাভাইরাসে বিশ্বে আক্রান্তের সংখ্যা ৩৮ লাখ ৩৬ হাজারেরও বেশি। এর মধ্যে মৃত্যু হয়েছে অন্তত ২ লাখ ৬৫ হাজার মানুসের।
বৃহস্পতিবার (৭ মে) ওয়ার্ল্ডওমিটারে গ্রিনিচ মান সময় ০৯:২৭টায় সবশেষ প্রকাশিত তথ্যে দেখা গেছে, এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২ লাখ ৬৫ হাজার ৩৬৪ জনের। আর আক্রান্ত হয়েছেন ৩৮ লাখ ৩৬ হাজার ১৮৩ জন।
অপরদিকে, আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১৩ লাখ ৭ হাজার ৬০৮ জন। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে চিকিৎসাধীন আছেন ২২ লাখ ৬৩ হাজার ২১১ জন। তাদের মধ্যে গুরুতর অসুস্থ সংখ্যা ৪৮ হাজারেরও বেশি। সূত্র: ওয়ার্ল্ডওমিটার।

