৯/১১ হামলার চেয়ে ভয়ঙ্কর করোনা: ট্রাম্প

৯/১১ হামলার চেয়ে ভয়ঙ্কর করোনা: ট্রাম্প

উত্তরদক্ষিণ বৃহস্পতিবার ০৭ মে ২০২০। ১৭:৫০

করোনাভাইরাস বিশ্বব্যাপী ছড়িয়ে পরার ঘটনায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার (৬ মে) পুনরায় চীনের সমালোচনা করে বলেছেন, আমেরিকার জন্য করোনা মহামারি পার্ল হারবার ও ৯/১১ এর ঘটনার চেয়েও ভয়ঙ্কর।

ট্রাম্প বলেছেন, করোনা মহামারির কারণে যুক্তরাষ্ট্র যে কঠিন সংকটে পড়েছে তা ১৯৪১ সালের ৭ ডিসেম্বর পার্ল হারবারে জাপানিদের বোমা হামলা অথবা ২০০১ সালের ১১ সেপ্টেম্বরে নিউইয়র্ক ও ওয়াশিংটনে আল কায়দার হামলার চেয়েও ভয়ঙ্কর। হোয়াইট হাউসে ট্রাম্প সাংবাদিকদের বলেন, এটি সত্যি, এ যাবত কালের সবচেয়ে ভয়ঙ্কর হামলা। তিনি বলেন, এটি পার্ল হারবারের চেয়ে ভয়ঙ্কর। এটি ওয়াল্ড ট্রেড সেন্টারে হামলার চেয়ে ভয়ঙ্কর।

হাওয়াইয়ে পার্ল হারবার নৌঘাটিতে জাপানের আকস্মিক হামলা যুক্তরাষ্ট্রকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়ার পথে এগিয়ে দেয়। ৯/১১ হামলায় ৩ হাজার লোকের মৃত্যু হয়। এরপর যুক্তরাষ্ট্র দুই দশক ধরে ইরাক, আফগানিস্তান এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য মুসলিম দেশের সঙ্গে সন্ত্রাস বিরোধী যুদ্ধে জড়িয়ে পড়ে।

এদিকে জার্মানি ১৫ মে ঐতিহ্যবাহী ফুটবল লীগ বন্দেসলীগা পুনরায় শুরুসহ পুনরায় স্বাভাবিক অবস্থায় ফিরে আসার পরিকল্পনা ঘোষণা করেছে। আর ইউরোপিয়ান ইউনিয়ন ভাইরাস আক্রান্ত ইউরোপ মহাদেশে ইতিহাসের স্মরণীয় অর্থনৈতিক মন্দার আভাস দিয়েছে।

ইউরোপের সঙ্গে এশিয়ার দেশগুলোও লকডাউন শিথিল করার প্রক্রিয়া অনুসরণ করছে, এই লকডাউনের কারণে মানুষ কয়েক সপ্তাহ ধরে ঘরে বন্দী অবস্থায় রয়েছে, অর্থনৈতিক ধস নামছে এবং লাখ লাখ লোক কর্মহীন হয়ে পড়ছে। মহামারিতে লাতিন আমেরিকার সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিলের কেন্দ্রীয় ব্যাংক সুদের হার শতাংশ পয়েন্টের তিন চতুর্থাংশে নামিয়ে আনার ঘোষণা দিয়ে বলেছে, মহামারির প্রভাব মোকাবিলায় অর্থনীতির জন্য “অসাধারণ শক্তিশালী” পদক্ষেপ নেয়া প্রয়োজন। মহামারির কারণে পোল্যান্ডের রাজনৈতিক দলগুলো নির্ধারিত ১০ মে’র প্রেসিডেন্টসিয়াল নির্বাচন বাতিলের সিদ্ধান্তে সম্মত হয়েছে। তবে নতুন তারিখ এখনো ঘোষণা করা হয়নি। তথ্য সহায়তা বাসস।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading