বিশ্বে করোনায় আক্রান্ত ৩৯ লাখ ছাড়িয়েছে
উত্তরদক্ষিণ শুক্রবার ০৮ মে ২০২০। ১৭:৫০
নভেল করোনাভাইরাসে বিশ্বে আক্রান্তের সংখ্যা গত ২৪ ঘণ্টায় ১ লাখ বেড়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩৯ লাখ ৩৬ হাজারেরও বেশি। আগের দিন এই সংখ্যা ছিল ৩৮ লাখ ৩৬ হাজার। আর এ পর্যন্ত মোট মৃত্যু ২ লাখ ৭১ হাজার ছাড়িয়েছে। আগের দিন এই সংখ্যা ছিল ২ লাখ ৬৫ হাজার। অর্থাৎ শেষ ২৪ ঘণ্টায় নতুন মৃত্যু হয়েছে প্রায় ৬ হাজার মানুষের।
শুক্রবার (৮ মে) ওয়ার্ল্ডওমিটারে গ্রিনিচ মান সময় ১১:৩০টায় সবশেষ প্রকাশিত তথ্যে দেখা গেছে, এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২ লাখ ৭১ হাজার ১৭৯ জনের। আর আক্রান্ত হয়েছেন ৩৯ লাখ ৩৬ হাজার ১৭৫ জন।
এ পর্যন্ত আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১৩ লাখ ৫১ হাজার ২৭৯ জন। আগের দিন এই সংখ্যা ছিল ১৩ লাখ ৭ হাজার ৬০৮ জন। সেই হিসাবে গত একদিনে সুস্থ হওয়ার সংখ্যা বেড়েছে ৪৪ হাজার প্রায়। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে চিকিৎসাধীন আছেন ২৩ লাখ ১৩ হাজার ৭১৭ জন। তাদের মধ্যে গুরুতর অসুস্থ সংখ্যা প্রায় ৪৯ হাজার কোভিড-১৯ আক্রান্ত রোগী। সূত্র: ওয়ার্ল্ডওমিটার।

