বিশ্বে করোনায় আক্রান্ত ৪০ লাখ ছাড়িয়েছে

বিশ্বে করোনায় আক্রান্ত ৪০ লাখ ছাড়িয়েছে

উত্তরদক্ষিণ শনিবার ০৯ মে ২০২০। ১২:৫০

নভেল করোনাভাইরাসে বিশ্বে আক্রান্তের সংখ্যা গত ২৪ ঘণ্টায় প্রায় ৮০ হাজার বেড়েছে। এর আগের দিন আক্রান্তের সংখ্যা বেড়েছিল প্রায় ১ লাখ। এ রিপোর্ট লেখা পর্যন্ত বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা ৪০ লাখ ছাড়িয়েছে। আর এ পর্যন্ত মোট মৃত্যু ২ লাখ ৭৬ হাজার ছাড়িয়েছে।

শনিবার (৯ মে) ওয়ার্ল্ডওমিটারে গ্রিনিচ মান সময় ০৬:৫৯টায় সবশেষ প্রকাশিত তথ্যে দেখা গেছে, এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২ লাখ ৭৬ হাজার ২৫৩ জন। আগের দিন এই সংখ্যা ছিল ২ লাখ ৭১ হাজার ১৭৯ জনের। সবশেষ তথ্যে মোট আক্রান্ত ৪০ লাখ ১৪ হাজার ৫৯২ জন। আগের দিন এই সংখ্যা ছিল ৩৯ লাখ ৩৬ হাজার ১৭৫ জন। শেষ একদিনে আক্রান্ত বেড়েছে ৭৮ হাজারের বেশি। অপরদিকে, শেষ ২৪ ঘণ্টায় নতুন মৃত্যু হয়েছে ৫ হাজারের বেশি। এর আগের দিন মৃত্যু হয়েছিল প্রায় ৬ হাজার।

এ পর্যন্ত আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১৩ লাখ ৮৭ হাজার ২৭৫ জন। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে চিকিৎসাধীন আছেন অন্তত ২৩ লাখ ৫১ হাজার মানুষ। তাদের মধ্যে গুরুতর অসুস্থ ৪৮ হাজার ৬৯৯ জন কোভিড-১৯ আক্রান্ত রোগী। সূত্র: ওয়ার্ল্ডওমিটার।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading