ফ্রান্সকে ছাড়িয়ে গেছে ব্রিটেন, রাশিয়ার অবস্থাও ভয়াবহ
উত্তরদক্ষিণ শনিবার ০৯ মে ২০২০। ১৭:০০
মোহাম্মদ শিহাব: নভেল করোনাভাইরাসের তাণ্ডবে বিশ্বের উন্নত আর ক্ষমতাধর সব রাষ্ট্রই একে একে ধরাশায়ী হয়ে পড়ছে। চীন পরিস্থিতি মোকাবিলায় সক্ষম হলেও এ পর্যন্ত আর কোনো দেশই করোনা বা কোভিড-১৯ প্রতিরোধে সাফল্য পায়নি। চীনের পর সবচেয়ে মহামারি রূপ নেয়া ইতালির অবস্থা কিছুটা স্থিতিশীল। তবে এখনও নতুন আক্রান্ত ও মৃত্যুর তালিকা বড় হচ্ছে দেশটিতে।
হু হু করে আমেরিকায় আক্রান্ত এবং মৃত্যু হার বেড়ে অনেক আগেই বিশ্বকে ছাপিয়ে শীর্ষস্থানে উঠে গেছে দেশটি। সেই ধারা এখনও অব্যাহত। সবচেয়ে খারাপ পরিস্থিতি মোকাবিলা করতে হচ্ছে আমেরিকা, স্পেন, ইতালি ও ফ্রান্সকে। সেই তারিকায় এখন যোগ হয়েছে ব্রিটেন ও রাশিয়া। এই দুটি দেশের পরিস্থিতি ফ্যান্সের চেয়েও খারাপ। ফলে রাশিয়ায় আগামী নির্বাচনে ভ্লাদিমির পুতিনের জন্য খারাপ পরিমাণ আসতে পারে বলে বিশ্লেষকরা মন্তব্য করছেন।
করোনায় বিপর্যস্ত শীর্ষ ১০ দেশ
আক্রান্তের সংখ্যায় সবার শীর্ষে আছে আমেরিকা। দেশটিতে শনিবার (৯ মে) এ রিপোর্ট লেখা পর্যন্ত গ্রিনিচ মান সময় ১০:৫১টায় ওয়ার্ল্ডওমিটারে সবশেষ প্রকাশিত তথ্যে দেখা গেছে, করোনায় মোট আক্রান্ত হয়েছেন ১৩ লাখ ২২ হাজার ১৬৪ জন। মারা গেছেন ৭৮ হাজার ৬১৬ জন। এর পর ধারাবাহিকভাবে ৯টি দেশ হলো- স্পেন, ইতালি, ব্রিটেন, রাশিয়া, ফ্রান্স, জার্মানি, ব্রাজিল ও তুরস্ক। এর পরে আছে ইরান ও চীন।
ব্রিটেনে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ২ লাখ ১১ হাজার ৩৬৪ জন, মারা গেছে ৩১ হাজার ২৪১ জন। রাশিয়ায় আক্রান্ত ১ লাখ ৯৮ হাজার ৬৭৬ জন, মৃত্যু ১ হাজার ৮২৭ জন। ফ্রান্সে আক্রান্ত ১ লাখ ৭৬ হাজার ৭৯, মৃত্যু ২৬ হাজার ২৩০ জন।
এদিকে, প্রতিবেশী দেশ- ইন্ডিয়া এরই মধ্যে তালিকার ১৫ নম্বরে উঠে এসেছে। শনিবার পর্যন্ত দেশটিতে আক্রান্ত সংখ্যা ৫৯ হাজার ৭৬৫ জন। এর মধ্যে মারা গেছেন ১ হাজার ৯৮৬ জন। বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন।

