টিসিবি’র ট্রাকসেলে গ্রাহকদের উপচেপড়া ভীড়

টিসিবি’র ট্রাকসেলে গ্রাহকদের উপচেপড়া ভীড়

উত্তরদক্ষিণ সোমবার ১১ মে ২০২০। ১৫:৪৫

করোনা মহামারীর দুর্যোগপূর্ন সময়ে সরকারী উদ্যোগের অংশ হিসেবে সাধারন মানুষের মাঝে ন্যায্য মূল্যে নিত্য

প্রয়োজনীয় পন্য পৌছে দেবার উদ্দেশ্যে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায়
টিসিবি’র ট্রাক সেলে গ্রাহক সাধারনের উপচেপড়া ভীড়ে স্থানীয় সংসদ সদস্য
সহ উপস্থিত ব্যাক্তিবর্গরা হতবাক হয়েছেন।

জানা যায় ১০ মে বিকেলে পৌরশহরের প্রিয়াঙ্কা মোড়ে পীরগঞ্জ উপজেলা ডিলার ওমর
ফারুক ট্রেড এন্ড ট্রেডিংয়ের ট্রাক সেলের পরিবহনটি থেকে স্থানীয় সংসদ সদস্য
জাহিদুর রহমান জাহিদের মাধ্যমে ন্যয্যমূল্যে পন্য বিক্রি শুরু করলে মুহুত্বের মধ্যে
ক্রেতা পন্য ক্রয়ের জন্য হুমড়ি খেয়ে পড়ে। দীর্ঘদিন পরে নতুন ডিলার নিয়োগ হওয়ায় এলাকার গ্রাহকদের মধ্যে উদ্দিপনা ও পন্য ক্রয়ের আগ্রহ সৃষ্টি হয়। ৯ মে ডিলারের নিজস্ব গুদামে ও ও পৌর শহরে আনুষ্ঠানিক ভাবে কার্যক্রম উদ্বোধন হওয়ার পর থেকেই বরাদ্দকৃত পন্য বিক্রি হতে থাকে কিন্তু চাহিদা অনুযায়ী সরবরাহ কম হওয়ায় ব্যাপক ভাবে দেওয়া করা সম্ভব হচ্ছেনা বলে জানান ডিলার ওমর ফারুক।

নবনিযুক্ত ডিলার ওমর ফারুক জানান পীরগঞ্জ একটি বড় উপজেলা। ১০টি ইউনিয়ন ও
১টি পৌরসভার জন্য ১৫শ কেজি চিনি, ২ হাজার লিটার সয়াবিন তেল ও ১শ’ কেজি
মশুরডাল বরাদ্দ পাওয়া গেছে যা চাহিদার তুলনায় অপ্রতুল।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading