ঠাকুরগাঁও-এ শপিংমলে মানা হচ্ছেনা শৃঙ্খলা; বন্ধের হুশিয়ারি জেলা প্রশাসকের
উত্তরদক্ষিণ সোমবার ১১ মে ২০২০। ১৫:৪৫
সরকারের ঘোষণার পর করোনাকালীন সতর্কতা ও সামাজিক দূরত্ব রক্ষা করার শর্তে আজ থেকে ঠাকুরগাঁওয়ে সকাল থেকেই শপিংমল খুলেছে ব্যবসায়ীরা। জেলা শহরের হাওলাদার সুপার মার্কেট কর্তৃপক্ষ কিছুটা নিয়ম নামলেও বেশিরভাগ মার্কেটগুলোতে মানা হয়নি
সরকারি নিয়ম কানুন। হাতে গোণা দু’একটি মার্কেট নামে মাত্র সাবান
দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা রাখলেও সামাজিক দূরত্ব মানার নামমাত্রও লক্ষণ নেই।
মৌচাক মার্কেট ঘুরে দেখা গেছে ক্রেতারা অনেকেই মাস্ক না পরেই মার্কেটে
ঘুরছেন, কেনাকাটা করছেন। ওই মার্কেটের অনেকে ব্যবসায়ীরাও মাস্ক না পরেই
কাপড় বিক্রি করছেন। এছাড়া সামাজিক দুরত্ব বজায় না রেখে অনেকটা
গাদাগাদি করেই বেচাকেনা করা হচ্ছে ।
বড় বড় সপিং মলগুলো ছাড়াও ছোট মার্কেট গুলোতেও দেখা গেছে একই পরিস্থিতি। এ অবস্থায় রবিবার দুপুরে জেলা মেজিস্ট্রেট ও জেলা প্রশাসক ড.কেএম কামরুজ্জামান সেলিম মাঠে নেমেছেন পরির্দশনে। পরিদর্শনের সময় তিনি বলেন,বেশিরভাগ ব্যবসায়ীরা সরকারের নিয়ম মানছেন না। প্রথম দিন বলেই তাদের সতর্ক করা হচ্ছে। আগামীকাল একই পরিস্থিতি থাকলে সব দোকানপাট বন্ধ করে দেয়া হবে। আমরা জনগণকে ঝুঁকির
মধ্যে ফেলতে চাই না। ব্যবসায়ীরা নিয়ম কানুন মেনে ব্যবসা করতে পারলে করবে।
নাহলে তাদের দোকান বন্ধ রাখতে হবে আমাদের সিন্ধান্ত পরিস্কার।
ঠাকুরগাঁও চেম্বার অব কমার্সের সভাপতি মাহবুবার রহমান বাবলু বলেন, জেলা প্রশাসনকে আমাদের কথা দেয়া আছে সরকারি নিয়ম মেনে মার্কেট চলবে। এক্ষেত্রে যদি
ব্যবসায়িরা সচেতন না হন, তাহলে জেলা প্রশাসন অবশ্যই তাদের করণীয় করবেন।
তবে অনভ্যস্ততার কারণে হয়ে যাওয়া প্রথম দিনের ত্রুটি হয়তো ব্যবসায়িরা
আগামীকাল কাটিয়ে উঠবেন।
একই অবস্থা পরিলক্ষিত হয়েছে পীরগঞ্জ শহরের নীচ বাজার কাপরপট্টিতে। এখানে নূন্যতম কোন শারিরিক বা সামাজিক দূরত্ব মেনটেন করা হচ্ছেনা, প্রতিটি দোকানে ক্রেতাদের উপচে পড়া ভীর দেখা গেছে কিন্তু প্রশাসনিক কোন তৎপরতা লক্ষ্য করা যায়নি। এখানকার ব্যবসায়ী সমিতির সভাপতি বজলুর রহমান ক্লথ ষ্টোরের মালিক হাবিবুর রহমান নান্নু থানার অফিসার ইনচার্জের সাথে দেখা করে স্বাস্থ্য বিধি মেনে দোকান পরিচালনার অঙ্গিকার করলেও বাস্তবে সেটি রক্ষা করতে পারেননি। ১ম দিনের মত ২য় দিনেও এ বাজারে একই অবস্থা লক্ষ্য করা গেছে।

