আমেরিকা, স্পেনের পরই বেশি সংক্রমণ রাশিয়ায়

আমেরিকা, স্পেনের পরই বেশি সংক্রমণ রাশিয়ায়

উত্তরদক্ষিণ মঙ্গলবার ১২ মে ২০২০। ১৯:১০

বিশ্বের তৃতীয় বৃহত্তম সংখ্যক করোনাভাইরাস সংক্রমিত রোগী এখন রাশিয়ায়। এই সংখ্যা অবশ্য আমেরিকার থেকে কম। মঙ্গলবার (১২ মে) রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ৮৯৯ নতুন রোগী শনাক্ত করা হয়েছে দেশটিতে।

সব মিলিয়ে রাশিয়ায় করোনাভাইরাস বা কভিড-১৯ সংক্রমিত রোগীর সংখ্যা এখন ২ লাখ ৩২ হাজার। সবচেয়ে খারাপ অবস্থা রাজধানী মস্কোতে। গত ২৪ ঘণ্টায় সেখানে পাঁচ হাজারেরও বেশি নতুন রোগী শনাক্ত হয়েছে।

অবশ্য আক্রান্তের তুলনায় মৃত্যুর পরিমাণ খুবই কম। দেশটিতে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২ হাজার ১১৬ জনের।

মঙ্গলবার গ্রিনিচ মান সময় ১২:৫৯টায় সবশেষ প্রকাশিত ওয়ার্ল্ডওমিটারের তথ্যে দেখা গেছে, আমেরিকায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ১৩ লাখ ৮৬ হাজার ৫১৪ জন। মৃত্যু হয়েছে ৮১ হাজার ৮৫২ জনের। দ্বিতীয় অবস্থানে থাকা স্পেনে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ২ লাখ ৬৯ হাজার ৫২০ জন, মৃত্যু ২৬ হাজার ৯২০। এর পরে দ্রুত সংক্রমণ বৃদ্ধি পাওয়া সর্বাধিক আক্রান্তের হিসাবে তৃতীয় রাশিয়া।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading