রাঙ্গাবালীতে এমপি মহিবের ত্রাণ বিতরণ
উত্তরদক্ষিণ শুক্রবার ১৫ মে ২০২০। ১৭:০০
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় দুই শতাধিক দুস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছেন স্থানীয় সংসদ সদস্য মহিব্বুর রহমান মহিব। শুক্রবার (১৫ মে) রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে অসহায় ও দরিদ্র পরিবারের সদস্যদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন তিনি।
এসময় পটুয়াখালী ৪ আসনের এমপির সঙ্গে আরও উপস্থিত ছিলেন- রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাশফাকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সাইদুজ্জামান মামুন, ওসি মো.আলী আহম্মেদ ও রাঙ্গাবালী প্রেসক্লাবের সভাপতি জোবায়ের হোসেন।
দলীয় সূত্রে জানা গেছে, ত্রাণ সামগ্রী হিসেবে প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাল, ১ কেজি সেমাই, আধা কেজি চিনি ও আধা কেজি ১ প্যাকেট গুঁড়া দুধ দেয়া হয়েছে। এসময় এমপি মহিব বলেন, করোনা পরিস্থিতি পরিবর্তন না হওয়া পর্যন্ত রাঙ্গাবালী ও কলাপাড়ার অসহায় মানুষের জন্য তার এই ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে।

