করোনা জয়ী দুঃসাহসী ৫২ স্বাস্থ্যকর্মী ফের রোগীদের সেবায়!

করোনা জয়ী দুঃসাহসী ৫২ স্বাস্থ্যকর্মী ফের রোগীদের সেবায়!

উত্তরদক্ষিণ শনিবার ১৬ মে ২০২০। ১৮:২০

করোনাযুদ্ধে সম্মুখ যোদ্ধা দেশের চিকিৎসক, নার্সসহ স্বাস্থ্যকর্মীরা। রোগীদের জীবন রক্ষায় স্বাস্থ্য সেবা দিতে গিয়ে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের উল্লেখযোগ্য সেবাদানকারী ব্যক্তিরা করোনায় আক্রান্ত হন। তাদের মধ্যে ৫২ জন সুস্থ হয়ে আবারও মানুষের জীবন রক্ষায় করোনার ভয় পেছনে ফেলে স্বাস্থ্য সেবায় আত্মনিয়োগ করেছেন। তাদের এই প্রচেষ্টা ও দুঃসাহসী মনবল দেশের অন্যান্য স্বাস্থকর্মীদেরকেও মানবতার সেবায় সাহসী ভূমিকা রাখতে উদ্বুদ্ধ করবে বলে তাদের বিশ্বাস।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের ৮৭ জন চিকিৎসক, ৩৩ জন নার্স ও ৪৬ জন অন্যান্য স্বাস্থ্যকর্মী এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে থেকে ৪৭ জন চিকিৎসক, ৩ জন নার্স ও ২ জন অন্যান্য স্বাস্থ্যকর্মী সুস্থ হয়েছেন। শুধু তাই নয়, সুস্থ হয়ে তারা আবারও যোগ দিয়েছেন মানবতার সেবা কাজে। কাজে যোগদানের সময় তাদের শুভেচ্ছা জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

শনিবার (১৬ মে) হাসপাতালে প্রবেশ করার সময় সুস্থ হওয়ায় স্বাস্থ্যকর্মীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া। অন্যান্য চিকিৎসকরা এসময় করতালি দিয়ে তাদের স্বাগত জানান।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, এপ্রিলের শেষের দিকে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের বিপুল সংখ্যক কর্মীর করোনা আক্রান্তের ঘটনায় প্যাথলজি বিভাগ, রেডিওলজি বিভাগ, পেডিয়াট্রিক বিভাগ আংশিক এবং নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) পুরোটাই লকডাউন করা হয়। ব্যাহত হয় চিকিৎসা সেবা।

হাসপাতালটির পরিচালক অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া বলেন, করোনা আক্রান্ত মধ্য থেকে যারা সুস্থ হয়েছেন তারা কাজে যোগ দিলেন। তারা আবার চিকিৎসা সেবায় নিয়োজিত হবেন। তারা তাদের মনোবল ধরে রেখে আবারও কাজে যোগ দিয়েছেন। তাই তাদের স্বাগত জানিয়েছি। সারাদেশের অন্যান্য চিকিৎসকরাও তাদের দেখে অনুপ্রাণিত হবেন আশা করছি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading