করোনা শনাক্তের পর রোহিঙ্গা শিবিরে বিশেষ নজরদারি

করোনা শনাক্তের পর রোহিঙ্গা শিবিরে বিশেষ নজরদারি

উত্তরদক্ষিণ শনিবার ১৬ মে ২০২০। ১৯:১০

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবিরের একটি ব্লক অবরুদ্ধ করে বিশেষ নজরদারির ব্যবস্থা নিয়েছে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন। কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. মাহবুব আলম তালুকদার জানান, গত শুক্রবার (১৫ মে) সকাল থেকে জেলার উখিয়ায় কুতুপালংয়ে ডিডব্লিউ শরণার্থী শিবিরের এফ ব্লককে অবরুদ্ধ ঘোষণা করে এই বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে।

এদিকে, বৃহস্পতি থেকে শনিবার তিন দিনে ওই এলাকায় ৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এতে প্রায় ৫ হাজার রোহিঙ্গা শরণার্থী অবরোধের আওতায় পড়েছে।

কমিশনার বলেন, সংক্রমণ ঠেকাতে এফ ব্লক ছাড়াও আশপাশের ৮ শতাধিক পরিবারকে অবরুদ্ধ করা হয়েছে। তাদের বাড়িতে লাল পতাকা টাঙিয়ে দিয়ে বিশেষ নজরদারি অব্যাহত রেখেছে আইনশৃংখলা বাহিনী। তাছাড়া ওই এলাকায় এনজিওকর্মীসহ সাধারণের চলাচল সীমিত করা হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading