কক্সবাজারে কথিত ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা মাদক-ব্যবসায়ী নিহত
উত্তরদক্ষিণ ১৭ মে ২০২০ । ১২ঃ০৬
কক্সবাজারের টেকনাফে ‘ বন্দুকযুদ্ধে’ এক রোহিঙ্গা মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। বিজিবির সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত ওই রোহিঙ্গা শরণার্থীর নিহত নাম মো. শাকের (২২)। খায়রুল আমিনের ছেলে শাকের উখিয়ার বালুখালী শরণার্থী শিবিরি ৯-এর এইচ-৬ ব্লকে বসবাস করতেন। বিজিবি’র দাবি তিনি মাদকের অবৈধ ব্যবসা ও পাচারের সঙ্গে জড়িত ছিলেন।
বিজিবি ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, টেকনাফে বিজিবির একটি দল বেড়িবাঁধ এলাকায় টহল দেওয়ার সময় রোববার (১৭ মে) ভোর সাড়ে ৪টার দিকে গোলাগুলির ওই ঘটনা ঘটে।
তিনি গণমাধ্যমকে বলেন, নাফ নদী পার হয়ে তিন-চারজন লোক বেড়িবাঁধে ওঠার সময় টহলদল তাদের থামতে বলে। কিন্তু তারা অতর্কিততে গুলি করতে থাকে। বিজিবি পাল্টা গুলি করে। পাঁচ মিনিট গোলাগুলির পর বিজিবির টহল দল সেখান থেকে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিজিবি ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে দুই লাখ ৪০ হাজার ইয়াবা, একটি বন্দুক, দুটি গুলির খোসা ও একটি কিরিচ উদ্ধার করেছেন।
এ ঘটনায় দুই বিজিবি সদস্য আহত হয়ে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

