বিশ্বে করোনায় আক্রান্ত প্রায় অর্ধ কোটি

বিশ্বে করোনায় আক্রান্ত প্রায় অর্ধ কোটি

উত্তরদক্ষিণ মঙ্গলবার ১৯ মে ২০২০। ১৫:৪০

নভেল করোনা ভাইরাসে বিশ্বের ২১৫টি দেশের প্রায় অর্ধ কোটি মানুষ করোনার ছোবলে আক্রান্ত হয়েছেন। করোনা বা কভিড-১৯ আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে ৩ লাখ ২০ হাজারের বেশি মানুষের।

মঙ্গলবার (১৯ মে) ওয়ার্ল্ডওমিটারে গ্রিনিচ মান সময় ০৯:১৮টায় সবশেষ প্রকাশিত তথ্যে দেখা গেছে, করোনায় আক্রান্ত হয়ে সারাবিশ্বে মোট মৃত্যু হয়েছে ৩ লাখ ২০ হাজার ৪৩০ জনের। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩ হাজার ৪৪৫ জন। এর মধ্যে শুধু আমেরিকাতেই মৃত্যু হয়েছে ১ হাজারের বেশি।

এ রিপোর্ট লেখা পর্যন্ত আক্রান্ত সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ লাখ ৮ হাজার ২০০ জনে। শেষ ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ৮৮ হাজার ৮৫৮ জন। যার মধ্যে শুধু আমেরিকাতেই আক্রান্ত ২২ হাজার ৬৩০ জন।

অপরদিকে, আক্রান্তদের মধ্যে মোট সুস্থ হয়ে ফিরেছেন ১৯ লাখ ১৬ হাজার ৯২৩ জন। আর বর্তমানে চিকিৎসাধীন ২৬ লাখ ৭০ হাজার ৮৪৭ জন। এর মধ্যে গুরুতর অবস্থায় আছেন ৪৪ হাজারের বেশি মানুষ। সূত্র: ওয়ার্ল্ডওমিটার।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading